নতুন প্রজন্মের প্রার্থী মানবেন্দ্র
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৯ ২৫ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
পথে পথে দেখা যাচ্ছে নতুন প্রজন্মের প্রার্থী এবং আগষ্ট আন্দোলনের নেতা মানবেন্দ্র দেবকে। তিনি এবার প্রথমবারের মতো গাজীপুর-৪ আসনে (নির্বাচনী এলাকা কাপাসিয়া থেকে) সিপিবি মনোনীত কাস্তে প্রতীকে নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটার থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক মহলে নজর কেড়েছেন।
মানবেন্দ্র দেবের নির্বাচনী প্রচারণায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিনি আস্তে আস্তে মানুষের মনে জায়গা করতে সক্ষম হচ্ছেন। বিভিন্ন ভোটারের সঙ্গে আলাপকালে তাকে এবং ভোটারকে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বলভাবে। অনেক ভোটার আশ্বাস দিচ্ছেন ভোট এবার মানবেন্দ্রকেই দেবেন।
ভোটাররা মানবেন্দ্রের সঙ্গে বিভিন্নভাবে আলাচারিতায়ও অংশ নিচ্ছেন, প্রশ্ন করছেন। এর মধ্যে কয়েকটি প্রশ্ন এরকম। আপনি আগে আসেন নাই কেন? এতোদিন পরে কেন? আপনাকে ভোট দিলে আপনি আবার অন্য কোন দলে চলে যাবেন নাতো? জিততেই তো পারবেন না !
আবার কেউ কেউ ইতিবাচক আলোচনাও করেছেন। এর মধ্যে একজন বললেন, সবাইকে তো ভোট দিয়ে দেখলাম, এবার আপনাকেই ভোট দেবো। আপনাকে ভালো মানুষ মনে হইছে৷
অনেক আলোচনায় মানবেন্দ্র বিরক্ত না হয়ে খুব বিনয়ের সঙ্গে তাদের উত্তর দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের বুঝাতে সক্ষম হয়েছেন।
স্থানীয় এক ভোটারের ভোট দিলে কত টাকা দিবেন - এমন প্রশ্নের জবাবে মানবেন্দ্র বলেন, আজ ভোটের জন্য যে টাকা নেন তাহলে চিন্তা করেন, ভোটে জিতার পর যাকে এমপি বানাবেন সে কত টাকা আপনার কাছ থেকে আগামী ৫ বছর উসুল করবে। এর থেকে আমাকে ভোট দিন, আমি সারাজীবন আপনাদেরে সঙ্গে থাকবো, পাশে থাকবো।
বিষাববাজরে এক পথসভায় মানবেন্দ্র এসব কথা উল্লেখ করার পাশাপাশি বলেন, তাজউদ্দিন আহমেদ আমাদের নেতা, আমার নেতা, আপনাদেরও নেতা। তাতে কোন সন্দেহ নেই। তিনি আমাদের রাজনীতির গুরু, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাকে এদেশের মানুষ অনেক সম্মান করেন, তিনি আমাদের হৃদয়ে সারাজীবন আছেন, থাকবেন।
মানবেন্দ্র বলেন, কিন্তু পরিবারবৃত্তি আর কতদিন। তাজউদ্দিনের পর তার ছেলে সোহেল তাজকে আপনারা নির্বাচনে জিতালেন। তার পদত্যাগের পর তার বোনকে জেতালেন। আপনাদের কি উন্নয়ন হল? আমরা জানি তাজ পরিবারের ত্যাগের কথা। এর বিনিময়ে আপনারাও কম দেননি। বারবার এই পরিবারকে ভোটে জিতিয়েছেন। কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে গোড়ায়। দলে। তাই পরিবার ও দলের উর্ধে উঠে আমাকে ভোট দিন। আমি আপনাকে কাছে থেকে আপনাদের জন্য কাজ করবো।
এদিকে কাপাসিয়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, সব জায়গায় শুধু সিমিন হোসেন রিমির ছবি। কয়েক যায়গায় ধানের শীষ প্রতীকের রিয়াজের পাশাপাশি বেশ কিছু জায়গায় বাইরে ছেড়া অবস্থায় ও বিভিন্ন দোকানের ভিতর অক্ষত অবস্থায় মানবেন্দ্রের ছবি শোভা পাচ্ছে। দলের লোকজনের দাবি আওয়ামীলীগের লোকজনের কাজ এগুলো। তারাই আমাদের কাস্তে মার্কার ছবিগুলো ছিঁড়ে ফেলেছে।
মানবেন্দ্রের নির্বাচনের এক পরিচালনাকারী জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি গোপন সূত্রে জানতে পেরেছেন তাদেন পোস্টার ছিঁড়ার কাজটি বিএনপি জামায়াত কর্মীদের কাজ। তারা পোস্টার ছিঁড়লে যাতে আমরা আওয়ামী লীগকে দোষারোপ করি। তাই তারা এমনটি করছে।
নির্বাচনী প্রচারণায় কমতি না রাখা নতুন প্রজন্মের নেতা মানবেন্দ্র দেব নির্বাচনে কেমন সুবিধা করতে পারেন সেটাই এখন দেখার।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
















