রোজাদার ঠকাতে নয়া কারসাজি
নষ্ট খেজুর চকচকে-সতেজ দেখাতে কেমিক্যাল !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৮ ৩০ এপ্রিল ২০১৯
পবিত্র রমজান সামনে রেখে ইফতারির অন্যতম অনুষঙ্গ খেজুর নিয়ে কারসাজি এবং ঠকানোর প্রবনতা কমছেই না। বরং পচা-নষ্ট-মেয়াদোত্তীর্ণ-নিম্নমানের খেজুর রমজানে বেশি দরে বিক্রির পায়তারা বাড়ছেই। এগুলোকে চকচকে ও সতেজ দেখানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরণের কেমিক্যাল।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দু'টি হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাহিন কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদ ও বাজারজাতকরণের খবর পেয়ে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র্যাব। এ সময় ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় শাহীন অ্যান্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ড স্টোরেজে তল্লাশি চালানো হয়।
সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পচা খেজুর।
পবিত্র রমজান মাস সামনে রেখে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে বাজারজাতের চেষ্টা করা হচ্ছিলো।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই দুুটি হিমাগারে খেজুরগুলো মজুদ করে রাখা হয়েছিল, যা কমপক্ষে তিন থেকে চার বছর আগের আমদানিকৃত। খেজুরগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ায় হিমাগারে পচা দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে।
রাজধানীর বাদামতলী, যশোর ও খুলনা সহ সারা দেশে এই খেজুরগুলো বাজারজাত করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল।
এদিকে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে নষ্ট খেজুরগুলো যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য র্যাব আগে থেকেই গোয়েন্দা নজরদারি করে আসছিল। নারায়ণগঞ্জসহ র্যাব-১১ আওতাধীন আরো সাতটি জেলায় অসাধু ব্যবসায়ীরা ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য র্যাবের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে নষ্ট খেজুর মজুদ রাখার ব্যাপারে হিমাগারের মালিকপক্ষকেই দায়ী করছেন প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তা-কর্মচারিরা। র্যাবের তৎপরতাকে স্বাগত জানিয়ে মানুষের জন্য ক্ষতিকর এসব খাদ্যদ্রব্য বিক্রিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
অভিযান শেষে হিমাগার দু'টি সিলগালা করে দেয়া হয়।
জব্দ করা খেজুরের বাজার মূল্য প্রায় ১শ' কোটি টাকা।
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















