নাকে নেওয়া করোনার টিকার ট্রায়াল সেপ্টেম্বরে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৬ ১৯ আগস্ট ২০২১
করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত ১০টি টিকা মানুষের শরীরে সরাসরি প্রয়োগ হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আরও কয়েকটি। তবে এবার ইনজেকশনের মাধ্যমে পুশ নয়, নাক দিয়ে নেওয়া যাবে করোনার টিকা, সুরক্ষাও মিলবে শতভাগ। সুইডেনের কেরোলিনস্কা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা করোনা প্রতিরোধে সক্ষম এমন একটি পাউডার টিকা নিয়ে কাজ করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে এই টিকা বাংলাদেশের মানুষের শরীরে ট্রায়াল হতে পারে।
সুইডিশ গবেষণা প্রতিষ্ঠান উৎপাদিত টিকাটি দেশের মানুষের ওপর ট্রায়ালে সম্মতি দিয়েছে বাংলাদেশ। প্রাথমিকভাবে দেড় শতাধিক মানুষের শরীরে ট্রায়াল হবে। রাজধানীর মুগদা হাসপাতালে এটি হতে পারে। তবে বিষয়টি সম্পর্কে এখনো জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। পাউডার টিকার কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও)-এর প্রধান তদন্তকারী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ও অধ্যাপক ডা. আহমেদুল কবির।
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘এটি এখনো প্রাথমিক পর্যায়ে। খবর দেওয়ার মতো এ মুহূর্তে তেমন কিছু নেই। এখন কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। ট্রায়ালের জন্য শিগগিরই হয়তো বিএমআরসিতে আবেদন করা হবে। আগামী সেপ্টেম্বরেই ট্রায়াল হতে পারে।’ তিনি বলেন, করোনাভাইরাসের প্রতিরোধী অন্যান্য টিকার মধ্যে এই টিকাও দুই ডোজ নিতে হবে। প্রথম ডোজ নেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। ইঁদুরের ওপর পরিচালিত সুইডিশ এই টিকার ট্রায়াল শেষ হয়েছে। সেখানে ভালো ফল এসেছে।
বাংলাদেশে উৎপাদন ও বিতরণের জন্য গত ৬ জুলাই আইএসআর ও ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি সমঝোতা স্মারকে সই করেছে। যেখানে বছরে ১০ কোটি ও পাঁচ বছরে ৩০ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, তিন দফা সফল ট্রায়ালের পর সরকার অনুমোদন দিলে আগামী বছরের শুরু থেকে এই টিকা নেওয়া যাবে। সুবিধা হলো, বাংলাদেশ উৎপাদনমূল্যে টিকা কিনতে পারবে। এমনকি দেশেও উৎপাদন করা যাবে।
বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন চিকিৎসক ও বিজ্ঞানী যাঁরা সুইডেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় বাস করছেন, তাঁরা এই টিকা তৈরির সঙ্গে জড়িত রয়েছেন। তিন ধাপে এই টিকা মানবদেহে প্রয়োগ করা হবে। বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রস্তুত করা হয়েছে প্রটোকল ব্যবস্থা। দেশে ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কাছে জমা দেওয়া হবে।
এ বিষয়ে বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘টিকাটির ট্রায়ালের ব্যাপারে এখনো আমরা লিখিত কাগজপত্র পাইনি। এগুলো হাতে এলে এবং কাগজপত্র ঠিক থাকলে বৈঠক করে সিদ্ধান্ত জানানো হবে।’
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স