নাতালিয়া-হাবিব দম্পতির ইচ্ছা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৯ ২৮ ডিসেম্বর ২০২১
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মিক্স দম্পতি বাংলাদেশি হাবিব ও বেলারুশের নাতালিয়া। প্রতিদিন এই দম্পতির সাংসারিক খুনসুটি, বিনোদন, ঘুরে বেড়ানো, শপিং, ফ্যাশনসহ মজার মজার ভিডিও দেখছে লাখ লাখ মানুষ।
বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজলার সন্তান হাবিবুর রহমান পেশায় একজন প্রকৌশলী। ২০১২ সালে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে মাস্টার্স করার জন্য যান। বর্তমানে তিনি জার্মান ইঞ্জিনিয়ারিং কন্সাল্টিং ফার্মে ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আর বেলারুশের রাজধানী মিনস্কের কাছাকাছি শহর বাবরুস্কের মেয়ে নাতালিয়া রহমান। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট।
বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে স্টুডেন্ট জব করতে গিয়ে প্রথম পরিচয় হয় নাতালিয়া ও হাবিবের। দেখা থেকে প্রণয়। ২০১৭ সালে ধর্মীয়ভাবে বিয়ের পর আবার ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর জার্মানির নিয়মনীতি মেনে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বর্তমানে কর্মসূত্রে এই দম্পতি জার্মানির পূর্বাঞ্চলের সাক্সনি অঙ্গরাজ্যের কেমনিজ শহরে থাকেন। তাদের সংসারে নাদিয়া নামে এক কন্যাসন্তান রয়েছে।
এদিকে ২০২০ সালের অক্টোবরের শেষে শখের বশেই ‘নাতালিয়া অ্যান্ড হাবিব-দ্য মিক্স ম্যাচ ফ্যামিলি’ নামে ইউটিউব চ্যানেল ও ‘নাতালিয়া অ্যান্ড হাবিব’ নামে ফেসবুক পেজ খোলেন তারা। নিত্যদিনের কাজ ছাড়াও বিভিন্ন সামাজিক বার্তামূলক ভিডিও তৈরি করে সেখানে পোস্ট করতে থাকেন। ধীরে ধীরে তাদের অনুসারী বাড়তে থাকে। তাদের নিত্যদিনের খুনসুটির পাশাপাশি সামাজিক সচেতনতামূলক সব ভিডিও এই পেজ ও চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে লাখ লাখ মানুষের কাছে।
সম্প্রতি বাংলাদেশে এসেছেন নাতালিয়া-হাবিব দম্পতি। সোমবার (২৭ ডিসেম্বর) প্রথমবারের মতো নাতালিয়া স্বামী হাবিবুর রহমানের সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন। গ্রামের মেঠোপথ ধরে হাঁটছেন আর ভাঙা বাংলায় সবার সঙ্গে কথা বলছেন নাতালিয়া। ।
গ্রাম সম্পর্কে অসাধারণ অনুভূতি প্রকাশ করে নাতালিয়া বলেন, ঢাকা শহরে অনেক গাড়ি, অনেক বাড়ি। গাড়ির শব্দে ঠিকমতো ঘুমানো যায় না। গ্রামটা অনেক সুন্দর। এখানে একটা ভালো ঘুম হবে। বাংলাদেশকে ও গ্রামকে ভালোবাসি।
তিনি আরও বলেন, আমাকে পরিবারের সবাই প্রিন্সেসের মতো ট্রিট করছে। সবাই খুব দ্রুত আমাকে আপন করে নিয়েছে। আমাদের বেলারুশের গ্রামগুলো অনেক ছোট। তাই এভাবে উপভোগ করতে পারি নাই। এখানে সবার ব্যবহারে আমি মুগ্ধ।
নাতালিয়া কাজ করতে চান এদেশের শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের জন্য। তিনি বলেন, বাংলাদেশে অনেক পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যাদের শিক্ষার সুযোগ করে দিলে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমরা তাদের জন্য সহজ শিক্ষামূলক ভিডিও বানাব।
নাতাশা রহমানকে দেখতে এসেছেন মো. সেলিম হোসেন নামে এক প্রতিবেশী। তিনি বলেন, হাবিবের বাড়ি আমাদের বাড়ির পাশে। শুনেছি তাদের বাড়িতে বিদেশিনী আসছে। তাই বিদেশি বউকে দেখতে এসেছি। দেখে মনে হয়নি তাদের বাড়ি বিদেশ। আমাদের দেশের মানুষের মতো বাংলায় কথা বলে এবং সবার সঙ্গে মিশছে।
আরেক প্রতিবেশী ছালেহা বেগম বলেন, তার ব্যবহার খুব অমায়িক। আমাদের পাশে বসে কথা বলেছে এবং পরিচিত হয়েছে। আচরণ দেখে আমরা খুব অবাক হয়েছি। মনে হয়েছে যেন দেশের বউ।
হাবিবুর রহমানের বড় ভাই লায়ন আজহার মাহমুদ বলেন, নাতালিয়া বিদেশে মানুষ হলেও আমাদের সঙ্গে খুব সহজেই মিশে গেছে।আমার ভাই হাবিব তাকে আগে থেকেই সব কিছু শিখিয়ে নিয়েছে। গ্রামের মানুষের সঙ্গে সহজেই সে মিশে গেছে। এটা খুবই ভালো লাগছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

