পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নয়: আব্দুর রহমান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৭ ২০ আগস্ট ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একান্ত ব্যক্তিগত ৷ তাকে দলের পক্ষে এসব কথা বলতে বলা হয়নি। তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।
শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি।
আব্দুর রহমান বলেন, ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছে। তার মানে এই নয় যে আওয়ামী লীগ তাদের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল। এর শেকড় অনেক গভীরে । অন্যের শক্তিতে আওয়ামী লীগ টিকে থাকবে এ নীতিতে আমাদের দল বিশ্বাস করে না। মোমেন সাহেবের বক্তব্য ব্যক্তিগত ৷ তার বক্তব্যের দায়ভার দল নেবে না। আওয়ামী লীগ জনগণের দল। সুতরাং, কোনো দেশের সমর্থনে দলের ক্ষমতায় আসা নির্ভর করে না।
আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের জন্য পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিব্রত নয়। কারণ তিনি তো আমাদের দলের কেউ নয়। আমি তাকে অনুরোধ করব, তিনি যেন দায়িত্বশীল হয়ে কথা বলেন। কারণ সতর্ক বা দায়িত্বশীল হয়ে কথা না বললে কিছু দুষ্টু লোকেরা এটা নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করতে পারে।
দলের পক্ষে থেকে এসব কথা বলা থেকে বিরত থাকতে কিংবা কোনো নির্দেশনা দেয়া হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ এ নেতা বলেন, নির্দেশনা তো অবশ্যই দেয়া হয়েছে। যখন যার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, ব্যক্তিগতভাবে তাকে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, সেটি করতে ভারতবর্ষ সরকারকে অনুরোধ করছি। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



