পুষ্টির লেশ নেই মিনিকেট-নাজিরশাইলে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৩ ২৪ জানুয়ারি ২০২৪
অতিরিক্ত ছাঁটাই করে বানানো চিকন চাল মিনিকেট ও নাজিরশাইলে পুষ্টির টিকি না মিললেও বেড়েছে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ। বিজ্ঞান সাময়িকী ফুডে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যদিও মাত্র ১০ শতাংশ ছাঁটাই করলেই ব্রি উদ্ভাবিত জাতের চালে জিংক, আয়রন, প্রোটিন ভিটামিনসহ সবই মিলছে।
জনপ্রিয়তা থাকায় মিলে ছাঁটাই করে মোটা চালকে বানানো হচ্ছে চিকন। এতে শুধু চালের সর্বনাশ হচ্ছে না, হচ্ছে ভোক্তারও। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিআর ১১, ব্রিধান ২৮, ব্রিধান ২৯ ব্রিধান ৪৯ এবং ব্রিধান ৮৪ এর জিংক ও আয়রন নিয়ে গবেষণা করে প্রতিষ্ঠান দুটি। ফুড জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে উঠে আসে ভয়াভয় চিত্র। দেখা যায়, এই জাতগুলোর চালে যে পরিমাণ জিংক সাধারণত থাকে, সেটার ৩৯ শতাংশই হাওয়া হয়েছে ছাঁটাইয়ের কারণে। আর আয়রন কমেছে ২১ শতাংশ পরয্ন্ত। ফলে এসব চাল যারা খাচ্ছেন, তাদের শরীরে শুধুই শর্করা ঢুকছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. হাবিবুল বারি বলেন, চাল বেশি পোলিশ করলে পুষ্টিগুণ নষ্ট হয়। এতে ৩০ শতাংশ জিংক কমে যায়। আমরা সেই উপাদান সমৃদ্ধ ধান উদ্ভাবন করেছি। কিন্তু ক্রেতা পর্যায়ে জনপ্রিয়তা পাচ্ছে না। কারণ, সেসব চালের চাকচিক্যের কাছে এটি হেরে যাচ্ছে।
ভাতের মাধ্যমে পুষ্টি নিশ্চিতে যখন পুষ্টিসমৃদ্ধ ১৩টি ধানের জাত উদ্ভাবন করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তখন চালের অতিরিক্ত ছাঁটাই আত্মঘাতী বলছেন সংস্থাটির শীর্ষ কর্তা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, ১০ শতাংশ পর্যন্ত চাল পোলিশ করা যেতে পারে। এর বেশি করলেই ক্ষতি। একটি কুচক্রী মহল সেই চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রধান খাদ্য ভাত। এতে পুষ্টি উপাদানগুলো ঢোকাতে পারলে সাধারণ মানুষের সহজেই পুষ্টির চাহিদা মিটবে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, দেশে বিভিন্ন জাতের ধানের আবাদ হলেও সেগুলোকে কাটাই ছাঁটাই করে মিনিকেট অথবা নাজিশাইল হিসেবে বাজারে বিক্রি করেন মিল মালিকরা। সেটা বন্ধ করা জরুরি।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, ধানের নামের চালের নামকরণ করতে হবে। অন্যথায় আমরা পুষ্টিসমৃদ্ধ যে ধান উদ্ভাবন করেছি, সেটির সুফল জনগণ পাবে না। তার দাবি, ভোক্তারা স্বাস্থ্য সচেতন না হলে কোনোভাবেই চালের অতিরিক্ত ছাঁটাই বন্ধ করা সম্ভব নয়।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






