ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৩ ২৫ জুন ২০২৩
বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ একটি অবিচ্ছেদ্য অংশ। খাবার তাজা রাখা থেকে শুরু করে অবশিষ্ট খাবার নিরাপদে সংরক্ষণ করা, ফ্রিজের চেয়ে কার্যকরী আর কী আছে! বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করার ফলে ফ্রিজে দুর্গন্ধ তৈরি হতে পারে এবং প্রতিবার দরজা খোলার সময় আমরা তা টের পেতে পারি।
আপনি যদি একই অভিজ্ঞতার সম্মুখীন হন, তাহলে চিন্তা করবেন না, কারণ আপনি একা নন। এমন অভিজ্ঞতা আছে বেশিরভাগেরই। ফ্রিজের ভিতরে যেকোনো খাবার কিছু সময়ের জন্য থাকলে তা থেকে দুর্গন্ধ হতে পারে। তবে সুখবর হলো, এমন কিছু টিপস রয়েছে যা আপনি এই ধরনের গন্ধ থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন। চলুন এক নজরে দেখে নেই আপনার ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কিছু পদ্ধতি-
নিয়মিত পরিষ্কার করা
আপনার ফ্রিজটি পরিষ্কার না করে বেশিদিন ব্যবহার করবেন না। নির্দিষ্ট বিরতি দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে কিন্তু ভেজা কাপড় দিয়ে তাক মোছা নয়। বাজারে বেশ কিছু ফ্রিজ ক্লিনিং সলিউশন পাওয়া যায় যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে এর বদলে আপনি সহজভাবে বেকিং পাউডার এবং লেবু ব্যবহার করেও সমাধান করতে পারেন। এমনকি এটি যেকোনো দাগের ক্ষেত্রেও দুর্দান্ত কাজ করে।
গন্ধ দূর করার উপাদান রাখুন
ফ্রিজ সঠিকভাবে পরিষ্কার করার পর কয়েকটি উপাদান সেখানে রেখে দিতে পারেন, যা যেকোনো ধরনের গন্ধকে কাটিয়ে উঠবে। গ্রাউন্ড কফি, লেবু, কারি পাতা এবং লবঙ্গের মতো উপাদানগুলোর মধ্যে এমন শক্তিশালী ঘ্রাণ রয়েছে যে এগুলো ফ্রিজের যেকোনো দুর্গন্ধ দূর করে দেবে। এছাড়াও কারি পাতা এবং নিম পাতা যেকোনো অবাঞ্ছিত পোকামাকড় থেকে দূরে রাখতে সাহায্য করবে।
এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করা
যেকোনো ধরনের খাবার সংরক্ষণ করার সবচেয়ে স্মার্ট এবং স্বাস্থ্যকর উপায় হলো একটি এয়ারটাইট পাত্রে রাখা। এভাবে রাখলে খাবার বেশিদিন ভালো থাকবে। এছাড়াও এয়ার টাইট পাত্রে খাবার রাখার কারণে এক খাবারের গন্ধ অন্য খাবারে মিশে যাবে না। ফ্রিজও থাকবে দুর্গন্ধমুক্ত।
ভিনেগার
পানি ও ভিনেগার একসঙ্গে ফুটিয়ে তারপর তা ফ্রিজে ৪ থেকে ৬ ঘণ্টা সংরক্ষণ করুন। এটি আপনার রেফ্রিজারেটরের যেকোনো ধরনের দুর্গন্ধ শোষণ করবে। তবে আপনি যদি আপেল সাইডার ভিনেগার ব্যবহার করেন তবে আপনার ফ্রিজে ফলের গন্ধ লেগে থাকবে।
এসেন্সিয়াল অয়েল
আপনি যদি চান যে আপনার রেফ্রিজারেটরে দীর্ঘ সময়ের জন্য তাজা গন্ধ থাকুক, তাহলে এসেন্সিয়াল অয়েলের সাহায্য নিতে পারেন। একটি তুলোর বল এসেন্সিয়াল অয়েলে ডুবিয়ে প্রতিটি শেলফে একটি করে রেখে দিন। এতে আপনার ফ্রিজে মিষ্টি এবং তাজা গন্ধ থাকবে।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















