বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী কাতার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৯ ১৭ ফেব্রুয়ারি ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের সফররত প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তার প্রেস সচিব ইহসানুল করিম কাতারের প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, আমরা বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী এবং অন্যান্য দক্ষ জনশক্তি নিয়োগ করতে চাই।
রোহিঙ্গা ইস্যুতে কাতারের প্রতিমন্ত্রী বলেন, তার দেশ এ ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আবারও রোহিঙ্গাদের বাংলাদেশের অর্থনীতির ‘বোঝা’ হিসেবে উল্লেখ করেন। তিনি প্রশ্ন করেন, তারা (রোহিঙ্গারা) আমাদের অর্থনীতির বোঝা এবং আমরা এ বিশাল সংখ্যক মিয়ানমার নাগরিককে আমাদের দেশে কতদিন রাখব?
শেখ হাসিনা বলেন, মিয়ানমার বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হলেও সেই অনুযায়ী কাজ করেনি।
প্রেস সচিব বলেন, সাদ আল-মুরাইখি দুদেশের মধ্যে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন। তিনি বলেন, অনুসন্ধান করা হয়নি এমন অনেক ক্ষেত্র রয়েছে যা অর্থনৈতিক সহযোগিতার জন্য করতে হবে।
বাংলাদেশে কাতারের প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা মুসলিম দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্ব দিই এবং আমরা একসঙ্গে উন্নয়নের ক্ষেত্রগুলো খুঁজে দেখতে পারি।
প্রধানমন্ত্রী দুদেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে কাতারের আরও বিনিয়োগ কামনা করেন। তিনি বলেন, আমরা দেশজুড়ে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছি। কাতারের উদ্যোক্তারা এ অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারেন।
শিক্ষা উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার শিক্ষা খাতের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে। আমরা দেশে দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছি।
দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠার জন্য তার সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার দারিদ্র্যের হার ২০.৫ শতাংশে নামিয়ে এনেছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের কারণে জিডিপি প্রবৃদ্ধি ৮-১৫ শতাংশে উন্নীত হয়েছে।
শেখ হাসিনা কাতারের আমিরকে ‘মুজিব বর্ষে’ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সময় আমরা তাকে স্বাগত জানাতে পারলে আনন্দিত হবো। কাতারের প্রতিমন্ত্রী গত এক দশকে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আমরা আপনার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অনুসরণ করছি।
সাদ আল মুরাইখি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণেরও প্রশংসা করেন। কাতারের প্রতিমন্ত্রী বলেন, তারা চান বাংলাদেশ এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের হস্তক্ষেপ চাই না। আপনি এ ক্ষেত্রে মুসলিম বিশ্বের প্রতীক।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং ঢাকায় কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ নাসের আল-দেহাইমি উপস্থিত ছিলেন।
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



