বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, ক্লাসে এখন একা নার্গিস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫১ ১৯ সেপ্টেম্বর ২০২১
কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন হলোখানা ইউনিয়নের সারডোব গ্রাম। এই গ্রামে সারডোব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নার্গিস নাহার। গত ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ে আবার পাঠদান শুরু হলে ছাত্রী হিসেবে নার্গিস একাই শ্রেণিকক্ষে ছাত্রদের সঙ্গে উপস্থিত ছিল।
কিন্তু, সেই বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ার সময় নার্গিসসহ ৯ ছাত্রী ছিল। করোনা মহামারির কারণে বিদ্যালয় বন্ধ হয়ে গেলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অটো-পাসের মাধ্যমে তারা সবাই নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল। নার্গিস ছাড়া বাকি ৮ ছাত্রী বাবার বাড়ি ছেড়ে এখন শ্বশুরবাড়িতে। এই বিদ্যালয়ে নবম শ্রেণিতে ছাত্রের সংখ্যা ২৭ কিন্তু উপস্থিত থাকছে ৮ থেকে ১০ জন।
সারডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রহমান বলেন, 'এই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২২৫ শিক্ষার্থীর মধ্যে ৬৩ জন ছাত্রী। গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক নয়। বিদ্যালয়ের ১০ম শ্রেণির ৪ ছাত্রীর মধ্যে জেসমিন আখতার ছাড়া বাকি ৩ জনেরই বাল্যবিয়ে হয়ে গেছে। ৯ম শ্রেণিতে ৯ জনের মধ্যে নার্গিস নাহার ছাড়া ৮ জনের বিয়ে হয়েছে।'
তিনি আরও বলেন, 'এ ছাড়া আমরা জানতে পেরেছি ষষ্ঠ শ্রেণির একজন, সপ্তম শ্রেণির ২ জন, অষ্টম শ্রেণির ৪ জনকে গোপনে বাল্যবিয়ে দিয়েছেন পরিবারের লোকজন।' 'অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ নিতে শিক্ষকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে' উল্লেখ করে প্রধান শিক্ষক ফজলে রহমান বলেন, 'টিমের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন।'
শ্রেণিকক্ষে উপস্থিত একমাত্র ছাত্রী নার্গিস নাহার বলে, 'অষ্টম শ্রেণিতে আমরা ৯ জন ছিলাম। এখন আমি একা। বান্ধবীদের বাড়িতে গিয়ে জেনেছি তাদের বিয়ে হয়ে গেছে। তাদের বাল্যবিয়ের কথা শুনে অনেক কষ্ট পেয়েছি।' 'ক্লাসে ছাত্রী হিসেবে আমি একা। খুব খারাপ লাগে। কথা বলার মতো কোনো বান্ধবী নেই। ক্লাসে ছাত্ররা আছে। তাদের সঙ্গে কম কথা হয়।'
'জানি না ছাত্রী হিসেবে একাই শ্রেণিকক্ষে উপস্থিত থেকে নিয়মিত পড়াশুনা চালিয়ে যেতে পারবো কিনা, তবে চেষ্টা করছি,' যোগ করে নার্গিস। নার্গিস নাহার জানায়, গত এপ্রিলে তার জন্যও বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন একজন ঘটক। সে তার বাবা-মাকে স্পষ্ট জানিয়েছে যে এখন বিয়ে করবে না। আগে পড়াশুনা করে প্রতিষ্ঠিত হবেন তারপর বিয়ে। তাছাড়া তার বাবা-মা কেউই বাল্য বিয়ের পক্ষে নন বলে জানায় নার্গিস।
নার্গিসের বাবা পল্লিচিকিৎসক আব্দুল খালেক বলেন, 'মেয়ের বিয়ের জন্য একাধিক প্রস্তাব এসেছিল কিন্তু নাকচ করে দিয়েছি। তাছাড়া মেয়েও রাজি ছিল না। অভিভাবকরা সচেতন থাকলে বাল্য বিয়ে ঠেকানো যাবে।' 'ক্লাসে এখন একাই ছাত্রী হওয়ায় নার্গিস বিড়ম্বনায় পড়েছে। আমরাও হতাশ হয়েছি। মেয়ের কথা চিন্তা করে হয়তো তাকে প্রতিদিন ক্লাসে নাও পাঠাতে পারি। যেহেতু আশে-পাশে কোনো বিদ্যালয় নেই তাই তাকে আপাতত ওই স্কুলেই পড়তে হবে।'
সারডোব গ্রামে এক স্কুলছাত্রীর বাবা নজরুল ইসলাম বলেন, 'বিদ্যালয় বন্ধ হওয়ায় মেয়ে পড়াশুনা বাদ দিয়ে দেয়। গত মে মাসে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসলে রাজি হয়ে যাই। মেয়ে এখন শ্বশুরবাড়ি।' কোন কাজি বিয়ে পড়িয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি উত্তর দেননি।
সারডোব ইউনিয়ন পরিষদের সদস্য বাহিনুর ইসলাম বলেন, 'বাল্যবিয়ের প্রধান কারণ অভিভাবকদের অসচেতনতা আর দারিদ্র। করোনা মহামারিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশুনা থেকে পিছিয়ে পড়েছে। এই সময় বাল্যবিয়ের হিড়িক পড়ে যায়। গোপনে অন্যত্রে নিয়ে গিয়ে পরিবারের লোকজন তাদের মেয়ের বাল্যবিয়ে দেন বলে তিনি জানান।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, 'এই চিত্র শুধু সারডোব উচ্চ বিদ্যালয়ে নয়। এরকম চিত্র অনেক বিদ্যালয়ে আছে। বিশেষ করে চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার বিদ্যালয়গুলোতে এই চিত্র বেশি দেখা যায়। আমরা শিক্ষকদের মাধ্যমে জরিপ কাজ শুরু করে দিয়েছি। আশা করছি, শিগগির জেলার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা ও কারণ তুলে ধরতে পারবো।'
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

