ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৯ ৩০ জানুয়ারি ২০২০
ভারতের কেরালা রাজ্যে বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগী সনাক্ত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্র জানায়, উহান বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মধ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগ সনাক্ত করা হয়েছে। তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, রোগীটি সনাক্ত করার পর তাকে হাসপাতালে পৃথক কক্ষে রাখা হয়েছে। আক্রান্ত শিক্ষার্থী একজন নারী। তার অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইলাজা এদিন বিকালে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে করোনা ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব ঘটার বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, চীনের হুয়ান প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজ্যের সব হাসপাতাল ও মেডিকেল কলেজে ইতোমধ্যেই পৃথক ওয়ার্ড খোলা হয়েছে। দেশটিতে প্রথম রোগী সনাক্ত হওয়ার পর রাজ্যে সবোর্চ্চ সতর্কতা ঘোষণা করা হয়েছে। পত্রিকার খবরে বলা হয়, কেরালা রাজ্যে ৮০৬ জন পর্যবেক্ষণে রয়েছে।
দিল্লীর রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ভর্তি হওয়া তিনজনকে এদিন হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তাদের শরীরে রক্ত পরীক্ষা করে করোনা ভাইরাস নেগেটিভ পাওয়া গেছে। হাসপাতাল ত্যাগ করা এ তিনজন রোগী গেল সোমবার থেকে কঠোর স্বাস্ব্য নজরদারিতে ছিলেন। তারা শারীরিক দুর্বলতার অভিযোগ করার পর তাদের চিকিৎসা করার জন্য পৃথক করে রাখা হয়।
করোনা ভাইরাস আতংক সৃষ্টির প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার চীন সফর করা থেকে বিরত থাকতে সেদেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে। ভারতীয় সরকার চীনের উহান থেকে ৩শ’ ভারতীয় নাগরিকদের সবাইকে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উহান প্রদেশ থেকে ভারতীয় নাগরিকদের স্থানান্তরে সব ধরনের সহযোগিতা প্রদানে চীনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বার্তায় বলেন, যেকোনও সময়ে ভারতীয়রা প্রদেশটি থেকে চলে আসতে পারে।
পত্রিকার খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন। সারাদেশে ১৭০০ রোগীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, নভেল করোনা ভাইরাস নতুন ভাইরাস। এর আগে কখনো এ ধরনের রোগ দেখা যায়নি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






