মাহবুব তালুকদার যা বলছেন তা সত্য নয়: সিইসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৩ ১৮ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। মাহবুব তালুকদারের এই মন্তব্য নাকচ করে দিয়ে সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, সংবিধানে ৩৯ ধারায় নির্বাচন কমিশনারদের স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে। ফলে তিনি তার যে কোনো মতামত দিতে পারেন। তবে মাহবুব তালুকদার যে কথাটা বলেছেন, তা সত্য নয়। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো ও সুন্দর আছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলানায়তনে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী এবার অংশগ্রহণ করেছেন। তারা যে যার মতো করে প্রচার-প্রচারণা ও মিছিল-মিটিং করতে পারছেন। কাউকে বাধা দেওয়া ঘটনা ঘটছে না। সব প্রার্থীর জন্য নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা আছে। তবে নির্বাচনে মাঝেমধ্যে ছোটোখাটো ঘটনা ঘটে থাকতে পারে। সেগুলো বিচ্ছিন ঘটনা। প্রার্থীদের নিজেদের উদ্যোগেই এসব ঘটনা মিটমাট হয়ে যাওয়ার কথা, আবার অনেক সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে সমতলের মতো পাহাড়েও হয়- এমন আশা প্রকাশ করে সিইসি বলেন, দেশের অন্যান্য এলাকার চেয়ে পার্বত্য এলাকার গুরুত্ব ভিন্ন এবং আলাদা। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন ও নির্বাচন যাতে কারো দ্বারা অন্যায়ভাবে প্রভাবিত না হয়, সেজন্য সব নির্বাচনী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন কে এম নুরুল হুদা।
সিইসি আরও বলেন, পাহাড়ে নির্বাচনের দিন সব কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা থাকবে। দুর্গম এলাকায় নির্বাচনী মালামাল ও কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করার জন্য আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। সেনাবাহিনী নির্বাচনী কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করতে পারবে না। কিন্তু কোনো সসম্যা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে কাজ করতে পারবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব মো. হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রামের ডিআইজি মো. গোলাম ফারুকসহ সেনাবাহিনীর তিন পার্বত্য জেলার ব্রিগেড কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই




