যে কারণে আমেরিকার পরিস্থিতি সবচে’ ভয়াবহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৪ ৩ এপ্রিল ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাস জন্ম নিয়েছিল চীনের উহানে। এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। চীনে পরিস্থিতি স্বাভাবিক হলেও করোনা সারা বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপের কয়েকটি দেশে।
তবে সবশেষ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রে। সেখানে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্র আক্রান্তের দিক দিয়ে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে দেছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৩৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬ হাজার ৯৫ জন। সামাজিক দূরত্ব না মানা ও সরকারের অবহেলার কারণে দেশটিতে করোনা মহামারি রূপ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সাময়িকী টাইম।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও ৫০টি অঙ্গরাজ্যের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিশ্ববিখ্যাত এই ম্যাগাজিনটি। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে লাখ প্রতি লোকের ভেতর কতজন করোনায় আক্রান্ত হয়েছেন তা দেখানো হয়েছে।
টাইম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস জাতীয় জরুরি অবস্থা এবং স্থানীয়দের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ফেডারেল সরকারগুলোর করোনা মোকাবেলার প্রস্তুতিতে ধীরগতি এবং অবহেলার কারণেই এমনটি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ওই প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের একেক অঙ্গরাজ্যে করোনায় সংক্রমণের চিত্র একেক রকম। এর কারণ হিসেবে টাইম জানিয়েছে, যেসব অঙ্গরাজ্য শুরুতেই এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগেই সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে সেসব অঙ্গরাজ্যে সংক্রমণ কম হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মোট লোকের ওপর ভিত্তি করে এবং এক লক্ষ লোকেরমধ্যে কতজন আক্রান্ত হয়েছেন তার তথ্য তুলে ধরেছে টাইম।
সেখানে দেখা যাচ্ছে, আলাবামায় প্রতি এক লাখে ১৮ জন আক্রান্ত হয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৮৯ জন।
আলাস্কায় এক লাখে ১৬ জন এবং মোট আক্রান্ত ১১৪ জন, অ্যারিজোনায় এক লাখে ১৬ এবং মোট আক্রান্ত ১১৫৭ জন, আরকানসাসে লাখ প্রতি ১৬ এবং মোট ৪৭৩ জন, ক্যালিফোর্নিয়ায় লাখ প্রতি ১৮ এবং মোট ৭১৩৮, কলোরাডোতে লাখ প্রতি ৪০ এবং মোট ২৩১১ জন, কানেক্টিকাটে লাখ প্রতি ৭২ এবং মোট ২৫৭১ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া ফ্লোরিডায় লাখ প্রতি ২৫ এবং মোট ৫৪৭৩ জন, ইলিনয়ে লাখ প্রতি ৪০ এবং মোট ৫০৫৬ জন, ওয়াশিংটনে লাখ প্রতি ৬৫ এবং মোট ৪৯২৩ জন আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গরাজ্যে সবচেয়ে মহামারি রূপ নিয়েছে করোনা। সেখানে লাখ প্রতি ৩৪৩ জন এবং মোট ৬৬ হাজার ৬৬৩ জন আক্রান্ত হয়েছেন। তবে এই হিসাব হাসপাতালে আসা ব্যক্তিদের। বাড়িতে থাকা এবং হাসপাতালে না আসা অনেক বাসিন্দাই করোনায় আক্রান্ত বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর নিউইয়র্ক ও নিউ জার্সি। এই দুটি শহরেই মাথাপিছু সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হয়েছে। কিন্তু ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ১১তম ঘনবসতিপূর্ণ শহর হওয়া সত্ত্বেও সেখানে করোনায় সংক্রমণের মাথাপিছু তথ্য একেবারেই কম। এক লাখে মাত্র ১৮ জন। এটা সম্ভব হয়েছে কারণ সেখানে যুক্তরাষ্ট্রের অন্য অঙ্গরাজ্যগুলোর চেয়ে অনেক আগে থেকেই সামাজিক দূরত্বের বিষয়ে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে।
লুসিয়ানায় এই সূচক অনেক ঊর্ধ্বমুখী। কারণ সেখানে লকডাউনের আগে এটি নিয়ে খুব বেশি গুরুত্ব দেয়া হয়নি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও অবহেলা ছিল।
এছাড়া শুরু থেকে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও স্থানীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ডোনাল্ড ট্রাম্প সরকারের বিভিন্ন পদক্ষেপের সমন্বয়ের ঘাটতি রয়েছে। এমনকি কী কী পদক্ষেপ গৃহিত হবে এবং কোন কোন অঙ্গরাজ্যে আগে কার্যকর হবে এসব ভাবতে ভাবতেই অনেক বেশি সময় চলে গিয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যকেই লকডাউন করা হয়েছে এবং বেশকিছু রাজ্যের বাসিন্দাদের ঘরে থাকতে অনুরোধ করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইস্টার সানডে'র দিন, ১২ এপ্রিল, যুক্তরাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম চালু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন যা ব্যাপকভাবে সমালোচিত হয়। শুরুতে সমালোচিত হলেও এখন ঐ সিদ্ধান্তটি বাস্তবায়িত হোক, তাই চাইছেন অনেকে।
এদিকে বৃহস্পতিবার জানা যায় যে করোনাভাইরাস প্রাদুর্ভাবে ৩৩ লাখ অ্যামেরিকান নাগরিক চাকরি হারিয়েছেন।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "তাদের (অ্যামেরিকানদের) কাজে ফিরে যেতে হবে, আমাদের দেশকে কাজে ফিরতে হবে।"
"ফিরে যেতে হবে বললে অনেকেই এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেন। কাজে ফিরলেও তারা সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবেন।"
আগামী সপ্তাহে এই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















