রাজশাহীতে পুকুর থেকে জীবন্ত কুমির উদ্ধার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২২ ২২ সেপ্টেম্বর ২০১৯
রাজশাহীর চারঘাটে একটি পুকুর থেকে জীবন্ত কুমির উদ্ধার করা হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে কুমিরটি উদ্ধার করে বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর এবং চারঘাট ফায়ার সার্ভিসের আলাদা দুটি দল। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে সেটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।
সাধারণত, নদীতে থাকে কুমির। সেটি ডাঙায় চলে আসায় চারপাশে খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকা থেকে শতশত নারী-পুরুষ কুমির দেখতে পুকুরপাড়ে ভিড় জমান। স্থানীয় প্রশাসন জনতার ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিল। তবে কুমিরটি কারো কোনও ক্ষতি করেনি।
পুকুরটির মালিক গিয়াস উদ্দিনের ছেলে প্রত্যক্ষদর্শী মনিমুল ইসলাম জানান, রোববার সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে পুকুরে দিকে তাকাই। দেখি একটি কুমির মাঝে মাঝে মাথা উঁচু করে পাড়ের দিকে আসছে। এসময় চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারাও দেখতে পায় কুমিরটিকে। পরে সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসনকে। দুপুর সাড়ে ১২ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের সদস্যরা। এরপর দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে জীবন্ত কুমিরটিকে উদ্ধার করেন তারা।
বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, এক ধরনের কুমির থাকার কথা লোনা পানিতে (সাগর)। আর আরেক ধরনের কুমির থাকার কথা মিঠা পানি (নদী)। তবে উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির। পদ্মায় থাকার কথা। ধারণা করা হচ্ছে, পথভ্রষ্ট হয়ে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত ক্যানেল দিয়ে প্রাণীটি ডাঙায় চলে এসেছে। রাতের আধারে এসে ক্যানেল থেকে পুকুরের পানিতে নেমে গেছে। সৌভাগ্য বিষাক্ত প্রাণীটি কারো কোনও ধরণের ক্ষতি করতে পারেনি। তবে যেকোনও সময় ক্ষতি করতে পারতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, কুমির ডাঙায় চলে আসার খবর শুনে তাৎক্ষণিক সময়ে বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরে সংবাদ দেয়া হয়। তাদের চেষ্টায় অক্ষত অবস্থায় সেটি উদ্ধার করা হয়। এটিকে রাজশাহীর চিড়িয়াখানায় ছেড়ে দেয়া হবে।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ

