রোজা রাখলে মুখে দুর্গন্ধ হয়, দূর করার উপায় জানালেন চিকিৎসক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২২ ১৯ মার্চ ২০২৪
এখন চলছে পবিত্র রমজান মাস। এ মাসে ধর্মপ্রাণ সব মুসলিমরা রোজা রাখেন। ফজরের আগে সেহরিতে খাবার খাওয়ার পর সন্ধ্যায় মাগরিব পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় রোজাদারদের। খাওয়ার আগে ও পরে ভালো করে দাঁত ব্রাশ করার পরও রোজাদারদের মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা থাকে এ সময়।
মুখের দুর্গন্ধ নিয়ে খুবই চিন্তিত থাকেন রোজাদাররা। মূলত দীর্ঘসময় না খেয়ে থাকার জন্য শরীরে শর্করা বিপাক হ্রাস হয়ে চর্বি বা ফ্যাট বিপাক বেড়ে যায়। এ কারণে দুর্গন্ধ হয় মুখে। আবার রোজা রাখার ফলে মুখের লালাগ্রন্থি অনেক কম সচল থাকে। এ কারণে লালা নিঃসরণের পরিমাণ অনেক কমে যায়। ফলে মুখের ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়। আর ব্যাকটেরিয়ার বাইপ্রোডাক্ট (উপজাত) থেকে গন্ধ এসে থাকে মুখে।
এ অবস্থায় মুখের পরিচ্ছন্নতাবিধি মানা না হলে দাঁত ও মুখের স্বাস্থ্য অনেক ঝুঁকিতে পড়ে। আর সম্প্রতি রোজার সময় মুখে দুর্গন্ধ হলে করণীয় সম্পর্কে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানীর সাফেনা ওমেন্স ডেন্টাল কলেজের সিনিয়র লেকচারার ডা. খোন্দকার আসীর ইনতিসার। এবার এ সম্পর্কে জেনে নেয়া যাক তাহলে।
রোজায় দাঁত-মুখের যত্ন নেয়ার উপায়: সেহরি ও ইফতারে খাবার খাওয়ার পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। ইফতারের পরপর দাঁত ব্রাশ সম্ভব না হলেও সন্ধ্যা রাতে খাবার খাওয়ার পর অবশ্যই ব্রাশ করা উচিত। সেহরি খাওয়ার পর ফের দাঁত ব্রাশ করতে হবে। এতে মুখে জীবাণুর আধিক্য কম থাকবে।
ঘুম থেকে উঠার পর মুখ আঁশটে আঁশটে বা টক লাগলে করণীয়: সকালে ঘুম থেকে উঠার পর যদি গড়গড়া না করে অল্প পানি দিয়ে কুলি করা যায়, তাহলে কুলির পর মুখে জমে থাকা বাকি পানি, থুতুর মাধ্যমে ফেলে দেয়া উচিত। প্রয়োজনে ব্রাশে কোনো পেস্ট না নিয়ে শুধু ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা যেতে পারে।
পরামর্শ: এছাড়া ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে। ইফতারে বা পরবর্তী সময়ে খাওয়া শরবতে ইসবগুলের ভুসি মেশানো যেতে পারে। এতে পেট ভালো থাকবে। ইফতার বা সেহরিতে তৈলাক্ত খাবার যতটা সম্ভব কম খেতে হবে এবং শাকসবজি খেতে হবে বেশি।
এ সময় খাদ্যতালিকায় শাক রাখা যেতে পারে। কারণ, শাকে আঁশ থাকায় দাঁত পরিষ্কার থাকে। এটি ভিটামিন ও মিনারেল জাতীয়। তবে, শাক যদি দুপুরে রান্না করা হয় এবং তা ভালোভাবে সংরক্ষণ করা না হয়, তাহলে রাতে খেলে পেটে সমস্যা হতে পারে। এছাড়া গুল বা তামাক সেবন এবং ধূম্যপান পরিহার করতে হবে। এসব থেকে মুখের দুর্গন্ধ আরও বেশি ছড়ায়।
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















