শখের লটকন এখন লাভজনক ফল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৩ ৬ জুলাই ২০১৯
কয়েক বছর আগে শখের বশে বাড়ির বাগানে লটকনের গাছ লাগিয়েছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। পরে তিনি জানতে পারলেন, শুধু পরিবারে নয়, স্থানীয় বাজারেও বেশ ভালো চাহিদা আছে এ ফলের। এ থেকে লটকনের বাণিজ্যিক চাষ শুরু করেন তিনি। প্রতি বছর এ ফল বিক্রি করে তিনি আয় করছেন দেড় থেকে ২ লাখ টাকা। লাভজনক হওয়ায় এভাবে জেলাজুড়েই জনপ্রিয় উঠেছে লটকন চাষ।
একসময় জংলি ফল হিসেবে পরিচিতি পেলেও লটকন এখন বাণিজ্যিকভাবে লাভজনক হয়ে উঠেছে। এ ফলের জন্য আলাদা কোনো জমি বা বাড়তি খরচের প্রয়োজন হয় না। সুপারি, আম, কাঁঠাল বা যেকোনো বাগানের ছায়াযুক্ত জমিতে লটকন চাষ করা হয়। এতে অন্য ফসলেরও কোনো ক্ষতি হয় না। সদর উপজেলার কাঁঠালবাড়ী ও মোগলবাসা, রাজারহাট উপজেলার ছিনাই, বিদ্যানন্দ, চাকিরপশারসহ জেলার বিভিন্ন এলাকায় এখন বাণিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কুড়িগ্রামের আবহাওয়া ও মাটি লটকন চাষের উপযোগী। স্থানীয় চাহিদা মিটিয়ে কুড়িগ্রামের উৎপাদিত লটকন এখন দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মেটাচ্ছে। বর্তমানে জেলায় ৮৭ হেক্টর জমিতে লটকনের চাষ হচ্ছে। এর বেশির ভাগই সুপারি বাগানের ভেতরের ছায়াযুক্ত জমি। এসব জমি থেকে এবার লটকন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭০ টন।
চাষীরা জানান, অল্প খরচেই লটকনের বাগান গড়ে তোলা যায়। ফলন ভালো হলে প্রতিটি গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত থোকা থোকা লটকন ধরে। অন্যান্যবারের চেয়ে এবার লটকনের ফলন ভালো হয়েছে। বর্তমান বাজারে মণপ্রতি লটকন বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। সফল চাষীদের অনেকে নিজেরাই লটকনের চারা ও কলম তৈরি করে অন্য কৃষকদের মাঝে বিলি করছেন।
আনোয়ার হোসেন জানান, স্থানীয় বাজারে চাহিদা ভালো দেখে তিনি বাড়িতেই লটকনের চারা ও কলম তৈরি করেন। পরে এর মধ্য থেকে ৩০০টি চারা বাড়ির সুপারি বাগানে রোপণ করেন। চারা লাগানোর তিন বছর পর থেকেই ফল সংগ্রহ করা যাচ্ছে।
তিনি বলেন, এবার স্থানীয় পাইকারদের কাছে ২ লাখ টাকায় লটকনের বাগান বিক্রি করেছি। এই লটকন স্থানীয় পাইকাররা কিনে বগুড়া, সিরাজগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করছেন।
একই এলাকার আরেক লটকন চাষী কুশল চন্দ্র রায় বলেন, আনোয়ার হোসেনকে দেখে তিনি নিজের বাগানে ২০০টির মতো লটকন চারা রোপণ করেন। এসব গাছ সার-কীটনাশক ছাড়াই সামান্য পরিচর্যায় বেড়ে উঠেছে। দুই বছর ধরে লটকন বিক্রি করছি। এবার বাগান বিক্রি করেছি ৯০ হাজার টাকায়।
স্থানীয় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও রাজু মিয়া বলেন, আমরা সেই বাগান থেকে লটকন কিনে বগুড়া, সিরাজগঞ্জসহ অন্যান্য জেলার পাইকারদের ডেকে মণ দরে বিক্রি করি।
কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, জেলার অনেকে বাড়তি খরচ ছাড়াই অন্য ফলের বাগানে কৃষকরা লটকন চাষ করে বাড়তি অর্থ আয় করছেন। এ কারণে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যাদের সুপারি, আম, কাঁঠালের বাগান রয়েছে, তাদের ডেকে লটকনের বাগান দেখিয়ে উদ্বুদ্ধ করছি।
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান

