শীর্ষ সামরিক কর্মকর্তাকে সেই ‘গোপন ভাইরাস ল্যাব’র দায়িত্ব দিল চীন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩২ ১৪ ফেব্রুয়ারি ২০২০
চীনের হুবেই প্রদেশের উহানে অবস্থিত ‘খুবই গোপনীয়’ ভাইরাসের ল্যাবরেটরির দায়িত্ব একজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে দিয়েছে চীন। চেং ওয়েই নামের একজন মেজর জেনারেল ও জৈবঅস্ত্র বিশেষজ্ঞ এই ল্যাবে নিয়োগ পেয়েছেন।
কথিত রয়েছে, গোপন ভাইরাসের এই গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আর এই ভাইরাস ফাঁস হওয়ার পেছনে দেশটির সেনাবাহিনীর হাত রয়েছে। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার আগে গত মাসের শেষের দিকে মেজর জেনারেল চেং ওয়েইকে উহানে নিয়ে আসে কেন্দ্রীয় সরকার। কীভাবে অতি দ্রুততম সময়ে করোনাভাইরাস শনাক্ত করা যায় তা নিয়ে কাজ করছেন ৫৪ বছরের চেং। ৩০ জানুয়ারি থেকে উহানেই একটি সুরক্ষিত জায়গা থেকে টিম নিয়ে এ কাজটি করছিলেন এই জৈবঅস্ত্র বিশেষজ্ঞ।
চীনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভ্যাকসিনের একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চেং। ২০০৩ সালে সার্স ভাইরাস মহামারি আকার ধারণ করলে এক ধরনের মেডিকেল স্প্রে উদ্ভাবন করেন তিনি। তার এ উদ্ভাবনের ফলে চীনের প্রায় ১৪ হাজার স্বাস্থ্য কর্মকর্তা প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা পেয়েছিলেন।
ইবোলা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের কারণে ‘টার্মিনেটর অব ইবোলা’ নামেও পরিচিত চীনের এই নারী শীর্ষ সামরিক কর্মকর্তা।
করোনাভাইরাস মোকাবিলা প্রসঙ্গে চেং বলেছেন, ‘এই মহামারি একটা সামরিক পরিস্থিতির মতো। এর উৎপত্তিস্থল যুদ্ধক্ষেত্রের সমান।’
তবে চেং ঠিক কবে থেকে উহানে রয়েছে সে বিষয়ে খুবই ধারণা রয়েছে চীনের গণমাধ্যমগুলোর। তবে প্যারিসভিত্তিক রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালে গত শনিবার দাবি করে বলেছে, ইতোমধ্যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির দায়িত্ব নিয়েছেন চেং।
গোপন এই ল্যাবটি খোলা হয় ২০১৮ সালের নভেম্বরে। পি৪ শ্রেণিভুক্ত ল্যাবটি সর্বোচ্চ পর্যায়ের জৈব-সুরক্ষিত।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম দৌবান ডটকমে প্রকাশিত একটি পোস্টের বরাত দিয়ে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, উহানে করোনাভাইরাসের পেছনে ইনস্টিটিউট অব ভাইরোলজি ও চীনা সেনাবাহিনীর যোগসূত্র রয়েছে। আর সন্দেহের কারণ হলো, এই ল্যাবটিতে জৈবঅস্ত্র নিয়ে গবেষণা করছিলেন চীনা সেনারা। এটা এমনি এমনি বাতাসে আসেনি। প্রতিবেদনটির তথ্যমতে, জৈব অস্ত্র নিয়ে গবেষণা করতে গিয়ে দুর্ঘটনায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের দেয়া হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে ১২২ জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ১৩৮১। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের এই ভাইরাসকে গোটা বিশ্বের জন্য মারাত্মক হুমকি অভিহিত করে বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে এখন পর্যন্ত তিনজন মানুষ মারা গেছে। এদিকের জাপানে নোঙ্গর করে রাখা একটি প্রমোদতরীতে নতুন করে আরও ৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কোয়ারেন্টাইনে থাকা ওই প্রমোদতরীতে করোনাআক্রান্ত যাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের সহকারী মন্ত্রী জেং ইশিন বলেন, ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে ১ হাজার ১০২ জন চিকিৎসাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া হুবেই প্রদেশের অন্যান্য এলাকায় আরও ৪০০ জন এই ভাইরাসে আক্রান্ত। চিকিৎসা কর্মীদের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছেই।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগের আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ১১ ফেব্রুয়ারি জেনেভায় সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হু’র প্রধান তেদরোস আদহানম জানান, নতুন এ রোগটি এখন থেকে COVID-19 নামে পরিচিত হবে। তিনি বলেন, ভাইরাসটির নামের CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) এবং 19 দিয়ে ২০১৯ সালকে নির্দেশ করা হয়েছে।
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- ঈদে চড়া মসলার বাজার
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















