শুরুতেই আমরা মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেব: আইআরজিসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৯ ১৬ সেপ্টেম্বর ২০১৯
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি থেকে চারদিকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সবগুলো মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি তাদের বিমানবাহী জাহাজ ও অন্যান্য রণতরী আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ২,০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো মার্কিন ঘাঁটি ইরানের হামলার আওতামুক্ত নয়।”
তিনি বলেন, “তারা (আমেরিকানরা) ভেবেছে রণতরীগুলো নিয়ে তারা যদি ইরানের পানিসীমা থেকে ৪০০ কিলোমিটার দূরে থাকতে পারে তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের নাগাল পাবে না। কিন্তু (বাস্তবতা হচ্ছে) তারা কোথায় আছে সেটা মোটেই গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, সংঘাত শুরু হলে প্রথমেই আমরা তাদের রণতরীগুলোতে হামলা চালাব।”
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে
জেনারেল হাজিযাদে বলেন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যের শীর্ষে রয়েছে ইরান এবং আন্তর্জাতিক পরিসরেও ইরানের ক্ষেপণাস্ত্রকে সবাই সমীহ করে চলে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক দিয়ে ইরান বিশ্বের হাতে গোনা কয়েকটি শক্তির কাতারে শামিল হয়েছে বলে তিনি জানান।
আইআরজিসি’র এই কমান্ডার বলেন, আমেরিকা বা ইরান কেউই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। কিন্তু পারস্য উপসাগরে আমেরিকার সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা থেকেও একটি বড় ধরনের যুদ্ধ বেধে যেতে পারে এবং সে যুদ্ধের জন্য তেহরান পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
ইরানের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম
জেনারেল হাজিযাদে গত জুন মাসে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার কথা উল্লেখ করে বলেন, “ড্রোনটি আমাদের আকাশসীমার কয়েক কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছিল। এমনকি এটি যদি মাত্র কয়েক মিটারও প্রবেশ করত তবুও আমরা সেটিকে গুলি করে ফেলে দিতাম।” তিনি আরো বলেন, ওই ড্রোন ভূপাতিত করার পর আমরা সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দু'টি মার্কিন সামরিক ঘাঁটি এবং ওমান সাগরে অবস্থিত একটি মার্কিন বিমানবাহী রণতরী টার্গেট করে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিলাম।
মার্কিন সরকার গ্লোবাল হক মডেলের ওই ড্রোনটির ব্যাপারে এতদিন দাবি করত, এই ড্রোন যেকোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। কিন্তু ইরান এটিকে ভূপাতিত করার পর পাশ্চাত্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস






