শেহবাজ না ওমর আইয়ুব: পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হচ্ছেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৭ ৩ মার্চ ২০২৪
পাকিস্তানের জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে গত সপ্তাহে। অধিবেশনের প্রথম দিনে ব্যাপক হট্টগোল আর বিক্ষোভের মাঝে শপথ নিয়েছেন পার্লামেন্টের নতুন সদস্যরা। এবার প্রধানমন্ত্রী নির্বাচনের পালা।
দেশটির জাতীয় পরিষদে রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে। এতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী শেহবাজ শরিফের বিরুদ্ধে লড়বেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওমর আইয়ুব খান।
ওমর আইয়ুবকে এই পদে মনোনয়ন দিয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য বেলা ১১টায় (বাংলাদেশ সময় বেলা ১২টায়) নবনির্বাচিত জাতীয় পরিষদের অধিবেশন বসবে। এতে পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ পিটিআই-মনোনীত ওমর আইয়ুব খানের মুখোমুখি হবেন।
পিএমএল-এনের শেহবাজ একইসঙ্গে আট-দলীয় জোটের যৌথ প্রার্থী এবং তিনিই দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
দ্য ডন বলছে, উভয় প্রার্থীই জাতীয় পরিষদ সচিবালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে যাচাই-বাছাই শেষে স্পিকার আয়াজ সাদিক উভয় পক্ষের নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। যদিও শেহবাজ শরিফের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন পিটিআই নেতা ওমর আইয়ুব। তিনি বলেন, পিএমএল-এন নেতাকে নির্বাচনী কারসাজির মাধ্যমে জাতীয় পরিষদের এই আসনটি ‘উপহার’ দেওয়া হয়েছে।
এক টুইটে তিনি আরও বলেন, ফরম-৪৫ অনুযায়ী আসনটি হেরে যাওয়ায় প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়তে পারেন না এই সংসদ সদস্য। তাকে ভুলভাবে এমএনএ হিসেবে শপথ নিতে দেওয়া হয়েছে এবং তাই তিনি (শেহবাজ) প্রধানমন্ত্রী পদের প্রার্থী হতে পারবেন না। যদিও ওমর আইয়ুব খানের এই আপত্তি খারিজ হয়ে যায়।
দ্য ডন বলছে, পিএমএল-এন ছাড়াও শেহবাজের পেছনে পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, বিএপি, পিএমএল-জেড, আইপিপি এবং এনপির মোট ২০৫ সদস্যের সমর্থন রয়েছে। এছাড়া এমকিউএম-পি এবং পিপিপি থেকে নির্বাচিত জাতীয় পরিষদের দুই সদস্য এখনও শপথ নেননি।
হাউসের নেতা তথা প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্য ৩৩৬ সদস্যের হাউসে ১৬৯ সদস্যের ভোট প্রয়োজন শেহবাজের।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে















