সন্তান সারাক্ষণ ফোন ঘাঁটে? চোখ ভালো রাখতে করণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০২ ২৮ মার্চ ২০২৩
বর্তমানে বেশিরভাগ শিশুর শৈশব কাটে ফ্ল্যাটবন্দী হয়ে। খোলা মাঠ কিংবা বাড়ির আঙিনায় খেলার স্মৃতি তাদের গড়ে উঠছে না। শিশুরা দুরন্ত। কিন্তু তাদের আটকে থাকতে হচ্ছে মাত্র দুই-তিন কামরার ঘরে। তারা খুব বেশি সঙ্গ পাচ্ছে না। মা-বাবার ব্যস্ত জীবনের সঙ্গে তাল মেলানোর বয়স তাদের এখনও হয়নি। তাই অল্পতেই শিশুরা হয়ে উঠছে খিটখিটে মেজাজের। এদিকে শিশুকে সামলাতে গিয়ে যখন-তখন তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছেন অধিকাংশ অভিভাবক।
সময় কাটানোর মাধ্যম হিসেবে টেলিভিশন বা মোবাইলকে বেছে নিচ্ছে বেশিরভাগ শিশু। এতে মা-বাবার সাময়িক স্বস্তি মিললেও একটা সময় শিশুর জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ টেলিভিশন ও মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে শিশুর চোখে ক্ষতিকর প্রভাব পড়ে দ্রুতই। খেয়াল করলে দেখবেন, আজকাল বেশিরভাগ শিশুর চোখেই চশমা। কারণ খুব কম বয়সেই তাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
এক গবেষণা অনুসারে, ২ থেকে ১০ বছর বয়সী শিশু প্রতিদিন গড়ে ২ ঘণ্টা ৭ মিনিট স্ক্রিনটাইমে ব্যয় করে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অনুসারে, যেসব শিশুর বয়স ২ বছরেরও কম, তাদের টিভি বা ফোনের স্ক্রিনে অভ্যস্ত কোনোভাবেই উচিত নয়। আপনার শিশুরও যদি একই অভ্যাস থাকে, তবে সেখান থেকে যতটা সম্ভব সরিয়ে আনার চেষ্টা করুন। পাশাপাশি তাদের চোখ ও কানের যত্ন নিতে হবে।
বড় পর্দা নির্বাচন
শিশু কয়েক মিনিটের বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে স্ক্রিনের আকার চোখের উপর প্রভাব ফেলে। তাই স্ক্রিনে ছবি যত বড় হবে, তার চোখের ওপর চাপ তত কম পড়বে। শিশু যদি কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখে, তাহলে ফোন বা ট্যাবলেটের পরিবর্তে টিভির পর্দায় দেখতে দিন। তবে কেবল পর্দার আকার পরিবর্তন হলেই যে শিশুর চোখ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে, এমনটা ভাববেন না। ছোট পর্দার তুলনায় বড় পর্দা নির্বাচন করলে চোখের ওপর চাপ কিছুটা কমবে।
পলক ফেলার অভ্যাস
দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, একটানা দীর্ঘ সময় টিভি বা মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকলে চোখ শুষ্ক হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। তাই টিভি বা গ্যাজেট ব্যবহার করার সময় কিছুক্ষণ পরপর আপনার শিশুর চোখের পাতায় একবার করে হাত বুলিয়ে দিন। শিশুর ড্রাই আইয়ের সমস্যা বাড়তে থাকলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে নিয়ে ড্রপ ব্যবহার করতে পারেন।
শিশু হেডফোন ব্যবহার করতে পারবে?
বিশেষজ্ঞরা বলছেন, যে শিশুর বয়স তিন বছরের কম, তাকে কখনো হেডফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এর থেকে বেশি বয়সের শিশু হেডফোন ব্যবহার করলে ভলিউম কমিয়ে তারপর দিন। ডিভাইসের ভলিউম লেভেল ৫০% বা তার কম রাখা উচিত। এতে শিশুর কানের ক্ষতি হওয়ার ভয় অনেকটাই কমবে।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















