হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৪ ৫ সেপ্টেম্বর ২০২৫
হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ জানান, এদিন রাত সাড়ে ১১টার দিকে ৩০ বাংলাদেশি নিয়ে চার্টার্ড ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর মধ্যে এক নারীও আছেন।
বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অবতরণের পর তিন ঘণ্টা রানওয়েতে ছিল উড়োজাহাজটি। সেসময় যাত্রীদের হাতকড়া ও শিকল খোলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উড়োজাহাজ থেকে বের করার পর শিকল বেঁধেই তাদের রানওয়ে পর্যন্ত আনা হয়। বিমানবন্দরের এরাইভাল লাউঞ্জে পৌঁছানোর আগে সবাইকে শিকলমুক্ত করা হয়। এসময় কাউকে তাদের কাছে যেতে দেয়া হয়নি। রাত ২টার দিকে কঠোর নিরাপত্তায় ৩০ জনকে বিমানবন্দরের ভেতর আনা হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টিম, কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা ছবি তোলার চেষ্টা করলে বাধার মুখে পড়েন।
৩০ বাংলাদেশিকে বাড়ি পৌঁছাতে অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। দীর্ঘ যাত্রা এবং হাতকড়া ও শিকল পরে থাকার কারণে আগতরা ছিলেন বিধ্বস্ত।
ফেরত আসা ব্যক্তিরা জানান, প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রার প্রতিটি মুহূর্ত তাদের হাতকড়া ও শিকল পরানো ছিল। এতে ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণা নিয়ে বসে থাকতে হয়েছে। এসময়ে তাদেরকে শুধু রুটি আর পানি খেতে দেয়া হয়েছে। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসার সঙ্গে যেতেন। আবার শিকলে বেঁধে সিটে ফিরিয়ে আনতেন।
আব্দুল্লাহ নামের এক যাত্রী বলেন, লম্বা যাত্রায় পুরোটা সময় হাতে পায়ে দাগি আসামিদের মতো শিকল পরিয়ে রেখেছিল তারা। দেশে ফেরত আসার হতাশা কাজ করছে। অধিকন্তু সন্ত্রাসীর মতো হাতে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে নিজ মাতৃভূমিতে আসতে হয়েছে। এমন ভয়াবহ অবস্থা আর কারো যেন না হয়।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। গত কয়েক মাসে অন্তত ১৮০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে তারা।
প্রথমদিকে হাতকড়া ও শিকল পরানো হতো না। তবে ২ আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ সি-১৭ করে এক নারীসহ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তাদের হাতকড়া ও শিকল ছিল। এদিন সবার হাতে-পায়ে তা ছিল।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও বিমানবন্দরের অভিবাসন বিভাগের সূত্র জানিয়েছে, গত ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এর আগে ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরো অন্তত ৩৪ বাংলাদেশি আসেন। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ১৮০ ছাড়িয়ে গেছে।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ



