হেলিকপ্টারে চড়ে বরিশালে শ্বশুরবাড়িতে এলেন জার্মান তরুণী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১২ ৭ মার্চ ২০২২
জন্ম জার্মানির বেইলি ফিল্ড ডায়ালন্ড্রোভ এলাকায়। জানেন না বাংলা ভাষা। ইংরেজিও ততোটা নয়। তবে বাঙালি তরুণের প্রেমের পরিণয়ে ঘর বেঁধে ছুটে এসেছেন বরিশালের চরবাড়িয়ায় শ্বশুরবাড়িতে। তিনি আলিসা থেওডোরা পিত্তা। পেশায় একজন নার্স। ভালোবাসার টানে শুধু দেশ ছেড়ে উড়াল দিয়ে বরিশালে আসেননি, গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। এখন তার নাম আলিসা বেগম।
যদিও তাদের প্রেম-প্রণয়ের গল্পটি ২০২০ সালের। কিন্তু বিবাহবার্ষিকী উপলক্ষে শ্বশুরবাড়ি দেখতে আসায় আলোচনার রসদ জুগিয়েছে। আলিসা বেগমের স্বামী বরিশাল শহরের উপকণ্ঠ চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উলালবাটনা গ্রামের শহীদুল ইসলাম ওরফে ইতালি শহীদের একমাত্র ছেলে রাকিব হোসেন শুভ।
শহিদুল ইসলাম বলেন, আগামী ৯ মার্চ গায়ে হলুদ এবং ১১ মার্চ শুভর বউ-ভাতের আয়োজন করা হয়েছে। মূলত করোনার কারণে শুভ এবং আলিসা দেশে আসতে পারেনি। এজন্য বিয়ের আয়োজনে এলাকাবাসীকেও দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। এখন বিধি নিষেধ না থাকায় এবং শুভ-আলিসা দেশে আসায় এই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে দাওয়াতের কাজ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার (০৪ মার্চ) বিকেলে নববধূকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে শুভ। শনিবার সকালে হেলিকপ্টারযোগে বরিশালে আসে। বিদেশি বধূ নিয়ে আসার খবর পেয়ে হাজারেরও বেশি লোক দেখেতে এসেছে। এখনো প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছে।
জানা গেছে, রাকিব হাসান শুভ রেলওয়ে ডিপ্লোমা পাস করে ২০১১ সালে জার্মানিতে পাড়ি জমান। সেখানে সিটি রেলওয়ে সার্ভিসের সুপারভাইজারের কাজ নেন। একপর্যায়ে স্থানীয় বেইলি ফিল্ড ডায়ালন্ড্রোভ এলাকার বাসিন্দা আলিসা থেওডোরা পিত্তার সঙ্গে পরিচয় হয়।
শুভ বলেন, ২০২১ সালের ৫ মার্চ আলিসা ইসলাম ধর্মগ্রহণ করে। তারপর বিবাহবন্ধনে আবদ্ধ হই। বিয়ের পরে করোনার কারণে দেশে আসতে পারিনি। এবারই প্রথম বাড়িতে এলো আলিসা। তার সঙ্গে তার বান্ধবী লেইসা এসেছে।
সর্ম্পকের শুরুর গল্পটি ভিন্ন রকম ছিল উল্লেখ করে শুভ বলেন, জার্মানিতে একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রায়ই আলিসার সঙ্গে দেখা এবং কথা হতো। একসময়ে তার প্রতি আমার ভালোবাসা জন্মে। দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে এক দিন প্রস্তাব দেই ওকে। আলিসা আমাকে ফিরিয়ে দেয়নি। সেও প্রস্তাব মেনে নেয়। শেষে উভয় পরিবারের সম্মতিতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই তারা জার্মানিতে ফিরে যাবেন বলে জানান শুভ।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

