১৫টি আসনে অনৈক্য নিয়েই বাম জোটের প্রার্থী তালিকা ইসিতে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৭ ১০ ডিসেম্বর ২০১৮
১৫টি আসনে অনৈক্য নিয়েই বাম গণতান্ত্রিক জোটের ৮টি দলের প্রার্থী তালিকা জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজতালিকা দেওয়ার শেষ দিনে বাম জোটের পক্ষে আলাদা তিন প্রতীকে ১৪৭ জনের নাম জমা দেওয়া হয়েছে। ১৩১টি আসনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। যার একটি আসনে তিন প্রতীকের ৩ জন প্রার্থীও রয়েছেন।
ইসিতে জমা দেওয়া তালিকা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাস্তে প্রতীকের জন্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মই প্রতীকের জন্য এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকের জন্য তালিকা দিয়েছে। অবশ্য জোটের প্রতীক হিসেবে কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়াও বাসদ (মার্ক্সবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের প্রার্থীরাও আছেন। এই দলগুলোর নিবন্ধন নেই।
তালিকায় সিপিবির কাস্তে প্রতীকে ৭৪ জন, বাসদের মই প্রতীকে ৪৫ জন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে কাস্তে মার্কায় ইকবাল হোসেন, মই মার্কায় সেলিম মাহমুদ ও কোদাল মার্কায় মাহমুদ হোসেন প্রত্যেকেই নির্বাচন করবেন। এই আসনটি ছাড়াও ১৪টি আসনে বাম জোটের একাধিক প্রার্থী রয়েছেন।
একাধিক প্রার্থী থাকা আসনগুলো হলো—দিনাজপুর ৪, কুড়িগ্রাম ২, ৩ ও ৪, বগুড়া ৫, নেত্রকোনা ২, কিশোরগঞ্জ ৫, মুন্সিগঞ্জ ৩, ঢাকা ১, গাজীপুর ২, নারায়ণগঞ্জ ৫, সিলেট ১, চাঁদপুর ৩ এবং চট্টগ্রাম ১০।
বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা সাইফুল হক বলেন, ‘আমাদের প্রার্থী তালিকা স্থানীয় সংগঠনগুলো থেকে সুপারিশ করে পাঠানো হয়েছে। আমরা চেয়েছিলাম ওরা নিজেরা নিজেরা যদি বিষয়টি সমাধান করতে পারে, তবে সবচেয়ে ভালো হতো। অথবা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সেখানে গিয়ে আমরা সমাধানের চেষ্টা করতে পারতাম। কিন্তু সেটি সম্ভব হয়নি। এটি অনাকাঙ্ক্ষিত হলেও বাস্তবতা। আনুষ্ঠানিকভাবে যদিও সুযোগ নেই, কিন্তু আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে একজন যেন অপরজনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে বসে যান।’
কাস্তে মার্কার ৭৪ জন প্রার্থী হলেন:
পঞ্চগড়-২ আসনে আশরাফুল আলম, ঠাকুরগাঁও-৩ আসনে প্রভাত সমীর শাজাহান আলম, দিনাজপুর-৩-এ বদিউজ্জামান বাদল, দিনাজপুর-৪ রিয়াজুল ইসলাম রাজু, রংপুর-৬ অধ্যাপক কামরুজ্জামান, কুড়িগ্রাম-২ উপেন্দ্র নাথ রায়, কুড়িগ্রাম-৩ দেলোয়ার হোসেন, গাইবান্ধা-২ মিহির ঘোষ, গাইবান্ধা-৫ যজ্ঞেশ্বর বর্মন, বগুড়া-৫ আসনে সন্তোষ পাল, বগুড়া-৬ আমিনুল ফরিদ, নওগাঁ-৪ ডা. ফজলুর রহমান, রাজশাহী-২ এনামুল হক ও সিরাজগঞ্জ-৩ শেখ মোস্তফা নূরুল আমিন।
কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক ওয়াহেদুজ্জামান পিন্টু, বাগেরহাট-২ খান সেকেন্দার আলী, বাগেরহাট-৪ শরীফুজ্জামান শরীফ, খুলনা-১ অশোক সরকার, খুলনা-২ এইচ এম শাহাদাৎ, খুলনা-৫ চিত্ত রঞ্জন গোলদার, খুলনা-৬ সুভাষ ছানা মহিম এবং সাতক্ষীরা-১ আসনে মো. আজিজুর রহমান।
পটুয়াখালী-১ মতলেব মোল্লা, পটুয়াখালী-২ শাহাবুদ্দিন আহমেদ, ভোলা-১ অ্যাড. সোহেল আহমেদ, পিরোজপুর-১ ডা. তপন বসু, পিরোজপুর-২ হাজী হামিদ, পিরোজপুর-৩ দিলীপ কুমার পাইক।
জামালপুর-২ আসনে মনজুরুল আহসান খান, জামালপুর-৩ আসনে শিবলুল বারী রাজু, জামালপুর-৫ আলী আক্কাস, শেরপুর-১ আফিল শেখ, ময়মনসিংহ-৩ হারুন আল বারী, ময়মনসিংহ-৪ এমদাদুল হক মিল্লাত, নেত্রকোনা-১ আলকাছউদ্দিন মীর, নেত্রকোনা-২ মোশতাক আহমেদ, নেত্রকোনা-৩ অধ্যক্ষ আনোয়ার হোসেন ও নেত্রকোনা-৪ আসনে জলি তালুকদার।
টাঙ্গাইল-২ আসনে জাহিদ হোসেন খান, কিশোরগঞ্জ-১ আসনে এনামুল হক, কিশোরগঞ্জ-২ নূরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ এনামুল হক ইদ্রিছ, কিশোরগঞ্জ-৫ অধ্যাপক ফরিদ আহাম্মদ, মুন্সিগঞ্জ-১ সমর দত্ত, মুন্সিগঞ্জ-৩ শ ম কামাল হোসেন, ঢাকা-১ আবিদ হোসেন, ঢাকা-২ সুকান্ত শফী চৌধুরী কমল, ঢাকা-৬ আবু তাহের বকুল, ঢাকা-১৩ আহসান হাবিব লাবলু, ঢাকা-১৪ রিয়াজউদ্দিন, ঢাকা-১৫ ডা. সাজেদুল হক রুবেল, গাজীপুর-২ জিয়াউল কবীর খোকন, গাজীপুর-৪ মানবেন্দ্র দেব, নরসিংদী-৪ কাজী সাজ্জাদ জহির চন্দন, নারায়ণগঞ্জ-১ মোঃ মনিরুজ্জামান চন্দন, নারায়ণগঞ্জ-২ হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আব্দুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-৪ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ অ্যাড. মন্টু ঘোষ, ফরিদপুর-৩ রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর-৪ আতাউর রহমান কালু, শরীয়তপুর-১ মোদাচ্ছের হোসেন বাবুল (সমর্থিত) এবং শরীয়তপুর-৩ আসনে সুশান্ত ভাওয়াল।
সুনামগঞ্জ-২-এ নিরঞ্জন দাশ খোকন, হবিগঞ্জ-৩ আসনে পীযূষ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ঈসা খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ শাহীন খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাড. সৈয়দ মোহাম্মদ জামাল, কুমিল্লা-৫ আবদুল্লাহ আল ক্বাফী, নোয়াখালী-৩ মজিবুল হক মজিব, চট্টগ্রাম-৮ সেহাব উদ্দিন সাইফু, চট্টগ্রাম-৯ মৃণাল চৌধুরী এবং চট্টগ্রাম-১৪ আসনে আব্দুল নবী।
প্রতীক চাওয়া প্রার্থীরা হলেন:
ইসিতে কোদাল প্রতীক চাওয়া প্রার্থীরা হলেন— নাটোর ১- আনছার আলী দুলাল, কিশোরগঞ্জ ৫- ডা. খন্দকার মোসলেউদ্দীন, নারায়ণগঞ্জ ৪- মো. মাহমুদ হোসেন, নেত্রকোনা ২- সজীব সরকার রতন, খুলনা ৪- কে.এম আলীদাদ, রাঙামাটি- জুঁই চাকমা, ঢাকা ১- মো. সেকেন্দার হোসেন, মুন্সিগঞ্জ ৩- শেখ মো. শিমুল, গাইবান্ধা ৪- ছামিউল আলম রাসু, মৌলভীবাজার ২- প্রশান্ত দেব ছানা, সিলেট ৪- অধ্যাপক মনোজ কুমার সেন, রংপুর ৩- আনোয়ার হোসেন বাবলু, দিনাজপুর ৪- সাজেদুল আলম চৌধুরী, কুড়িগ্রাম ৪- মহিরউদ্দীন, জয়পুরহাট ২- শাহজামাল তালুকদার, বগুড়া ৫- রঞ্জন দে, ঢাকা ১৬- নাইমা খালেদ মনিকা, সিলেট ১- উজ্জল রায়, চাঁদপুর ৩- আজিজুর রহমান, ফেনী ২- জসিমুদ্দীন, চট্টগ্রাম ১১- অপু দাসগুপ্ত, ঢাকা ১২- মো. জোনায়েদ আবদুর রহীম সাকি, পাবনা ১- জুলহাসনাইন বাবু, চট্টগ্রাম ১০- হাসান মারুফ রুমী, মানিকগঞ্জ ৩- রফিকুল ইসলাম অভি, বগুড়া ২- লিয়াকত আলী, বরিশাল ৫- অধ্যাপক আবদুস সাত্তার, সিরাজগঞ্জ ৫- আবদুর নূর।
মই মার্কা প্রার্থীরা হলেন:
নীলফামারী-১ এ মো. ইউনুছ আলী, লালমনিরহাট-৩ আবু তৈয়ব মো. আজমুল হক পাটোয়ারী, রংপুর-৪ মো. সাদেক আলী, রংপুর-৫ মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম-২ মো. মোনাব্বর হোসেন, কুড়িগ্রাম-৩ সাঈদ আখতার আমীন, কুড়িগ্রাম-মো. আবুল বাশার মঞ্জু, গাইবান্ধা-১ মো. গোলাপ রব্বানী শাহ, গাইবান্ধা-৩ সাদেকুল ইসলাম গোলাপ, জয়পুরহাট-১ অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বগুড়া-৭ শহীদুল ইসলাম, নওগাঁ-১ শ্রী মঙ্গল কিসকু, নওগাঁ-৩ জয়নাল আবেদন মুকুল, রাজশাহী-১ মো. আলফাজ হোসেন, সিরাজগঞ্জ-২ নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ-৬ মো. আব্দুল আলিম ফকির, কুষ্টিয়া-৩ শফিউর রহমান শফি, ঝিনাইদহ-২ মো. আসসাদুল ইসলাম, যশোর-২ মো. আলাউদ্দীন, খুলনা-৩ জনার্দন দত্ত, সাতক্ষীরা-২ নিত্যান্দন সরকার, পটুয়াখালী-৪ মো. জহিরুল ইসলাম (সবুজ)।
ঢাকা-৩ মজিবুর হাওলাদার, ঢাকা-৭ খালেকুজ্জামান (লিপন), ঢাকা-৮ শম্পা বসু, ঢাকা-১৭ এসএম আহসান হাবিব (বুলবুল), ঢাকা-১৯ সৌমিত্র কুমার দাস, গাজীপুর-১ মোহাম্মদ রাহাত আহমেদ, গাজীপুর-২ মো. আব্দুল কাইয়ুম, নরসিংদী-১ মোবারক হোসেন আখন্দ, নারায়ণগঞ্জ-৪ সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ-৫ আবু নাঈম খান বিপ্লব, গোপালগঞ্জ-১ মো. ইছাহাক মোল্লা, সিলেট-১ প্রণব জ্যোতি পাল, মৌলভীবাজার-৩ মো. মগনু মিয়া, হবিগঞ্জ-১ চৌধুরী ফয়সাল সোয়েব, চাঁদপুর-৩ শাহজাহান তালুকদার, চাঁদপুর-৪ এম আনিছুজ্জামান ভুইয়া রানা, ফেনী-৩ ডা. হারাধন চক্রবর্তী, নোয়াখালী-৪ মহিনউদ্দিন চৌধুরী লিটন, নোয়াখালী-৫ সিরাজউল্লাহ, লক্ষ্মীপুর-৪ মিলন কৃষ্ণ মন্ডল, চট্টগ্রাম-১০ মো. মহিন উদ্দিন এবং চট্টগ্রাম-১২ স. ম ইউনুস।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

