বিশ্বের সবচে’ দামী ডিভোর্স
৩৫ বিলিয়ন ডলারে জেফ-বেজোসের বিচ্ছেদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৭ ৬ এপ্রিল ২০১৯
রেকর্ড ৩৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যে অ্যামাজনের জেফ বেজোসের স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।
এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের ঘটনা। যার ফলে বিশ্বের তৃতীয় ধনী নারী হবেন অ্যামাজন কর্নধার জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি।
এই বিবাহবিচ্ছেদের ফলে তিনি আমাজনের প্রায় তিন হাজার ছ’শো কোটি ডলার শেয়ারের মালিক হলেন।
যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৫ হাজার ১৮৩ কোটি টাকা।
এর আগে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হয়েছিল আর্ট ডিলার অ্যালেক ওয়াইল্ডেনস্টাইন ও তার স্ত্রী জোসেলিনের। তারা ৩৮০ কোটি ডলারে বিচ্ছেদ করেছিলেন।
অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের কোম্পানিটির ১৬ দশমিক ৩ শতাংশ শেয়ারের মালিক। এর অর্থমূল্য ১৪৩ বিলিয়ন ডলার। বিচ্ছেদের চুক্তি অনুযায়ী, ওই শেয়ারের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছেন ম্যাকেঞ্জি।
তবে ওয়াশিংটন পোস্ট এবং বেজোসের স্পেস ট্র্যাভেল ফার্ম ব্লু অরিজিনের শেয়ারের ভাগও বেজোসের হাতেই ছেড়ে দিচ্ছেন ম্যাকেঞ্জি।
চলতি বছরের জানুয়ারিতেই ২৫ বছরের সম্পর্কের ইতি ঘটিয়ে বিচ্ছেদের পরিকল্পনার কথা টুইট করে জানিয়েছিলেন ম্যাকেঞ্জি।
জেফ সেই টুইট শেয়ার করেছিলেন। গত বৃহস্পতিবার তারা বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।
বর্তমানে জেফের বয়স ৫৫ বছর এবং ম্যাকেঞ্জির ৪৮। ম্যাকেঞ্জি লেখক। তাদের চার সন্তান রয়েছে। ২৫ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেফ এবং ম্যাকেঞ্জি। আর ঠিক পঁচিশ বছর আগে ১৯৯৪ সালেই অনলাইন-রিটেল প্রতিষ্ঠান অ্যামাজন তৈরি করেছিলেন জেফ।
আবার নিজেদের বিয়ের পঁচিশতম বছরেই মাইক্রোসফট এবং অ্যাপলকে হারিয়ে পৃথিবীর ধনীতম কোম্পানি হিসেবে উঠে আসে আমাজন।
যে সময়কালে ধনকুবের হয়ে উঠছেন জেফ, সেই সময় একসঙ্গেই ছিলেন জেফ এবং ম্যাকেঞ্জি। বর্তমানে অ্যামাজনের সম্পত্তির পরিমাণ আট হাজার ন’শো কোটি ডলার।
ফোর্বস ম্যাগাজিন অনুসারে, সম্পত্তির নিরিখে নারীদের মধ্যে লরিয়েলের ফ্রানকয়েজ বেটেনকোর্ট মেয়ারস এবং ওয়ালমার্টের অ্যালিস ওয়ালটনের পরই তিনি রয়েছেন।
বৃহস্পতিবার বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ম্যাকেঞ্জি টুইট করেন, ‘জেফের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় খুশি। এই প্রক্রিয়া চলাকালীন আমরা একে অপরের থেকে এবং আরও যাদের সাপোর্ট পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞ।’
অন্য একটি টুইটে জেফ বেজোস জানিয়েছেন, ‘ম্যাকেঞ্জি একজন অসাধারণ সঙ্গী, বন্ধু এবং মা। আমি জানি ভবিষ্যতে আমি তার থেকে আরও অনেক কিছু শিখব।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

