অনেক নাটকের পর ওমান গেল টাইগাররা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:০০ ৪ অক্টোবর ২০২১
বাংলাদেশ দলের বিশ্বকাপ-যাত্রার আগে একগুচ্ছ নাটকই যেন হলো! এই ফ্লাইট বাতিলের খবর তো, এই আবার ফ্লাইট আগের সময়ে যাত্রার ঘোষণা! শেষ পর্যন্ত সংশয়ের সব মেঘ কাটিয়ে ওমানের পথে রওনা দিয়েছে বাংলাদেশ দল। গতকাল রোববার রাত ১০টা ৪৫ মিনিটে রওনা দিয়েছেন মাহমুদউল্লাহরা।
ওমানে রওনা দিতে গতকাল ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর মাহমুদউল্লাহরা জানতে পারেন, ‘ফ্লাইট বাতিল’। বাংলাদেশ দলের একাধিক সূত্রও সেটিই নিশ্চিত করেছিল। অবশ্য খানিক পরই বদলে যায় সেই সিদ্ধান্ত। এবারের ঘোষণা, ফ্লাইট যাবে নির্ধারিত সময়েই।
সংশয়টা আসলে তৈরি হয়েছিল দুর্যোগের কারণে। গতকাল বিকেলে জানা যায়, ঘূর্ণিঝড় শাহিন আঘাত হেনেছে ওমানে। বিমানের যাত্রীদের জন্য সতর্কতা জারি করে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ, পেছানো হয় ফ্লাইট সূচিও। বাংলাদেশ দলের মরুর দেশটির যে বিমানবন্দরে নামার কথা, সেই মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি উড়োজাহাজ ওঠানামাও বন্ধ আছে। সন্ধ্যা পর্যন্ত ফ্লাইট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বাংলাদেশ দল যথারীতি চলে যায় বিমানবন্দরে। নাটকটা হলো ক্রিকেটাররা বিমানবন্দরে পৌঁছানোর পরই।
যাত্রা নিশ্চিত হওয়ার পর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘দল যাচ্ছে। চ্যালেঞ্জ তো থাকবেই। যেহেতু কিছু অনিশ্চয়তা থাকছে। তবে রওনা তো দেওয়া গেল। মাসকাটেই অবতরণ করবে দল।’টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনো নক আউট পর্বের বাধা পেরোতে না পারলেও এবার বড় আশা নিয়েই যাচ্ছে বাংলাদেশ। এই আশার পেছনে রসদ জোগাচ্ছে গত তিন মাস ঘরে-বাইরে তিনটি দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজ জয়। দল জয়ের ধারায় থাকায় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের চূড়ায় আছেন মাহমুদউল্লাহরা। ভালোভাবে প্রস্তুতি সারতে বিশ্বকাপ শুরুর ১৩ দিন আগেই ওমানে যাচ্ছে বাংলাদেশ দল।
দলের সঙ্গে ওমান যাচ্ছেন হাবিবুল বাশার সুমন। বিমানবন্দরে রওনা দেওয়ার আগে বিসিবির এই নির্বাচক বলেছেন, সময়টা কাজে লাগাতে চায় বাংলাদেশ, ‘আমরা বেশ আগেভাগে যাচ্ছি। অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের আগে ভালোভাবে প্রস্তুত হতে চাই।’
আর অধিনায়ক মাহমুদউল্লাহ রওনা দেওয়ার আগে টি–টোয়েন্টি বিশ্বকাপের মলিন রেকর্ড ভাঙার কথা বলেছেন, ‘আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন। আমাদের বড় সুযোগ বিশ্বকাপে ভালো করার। আমরা যেভাবে গত সিরিজগুলো খেলেছি সেভাবে যদি দল হিসেবে খেলতে পারি, ভালো কিছু হবে। আমরা চেষ্টা করব কোয়ালিফায়ার রাউন্ডে ঠিকভাবে উতরে মূল পর্বে যেতে। যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায়, সেই চেষ্টা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আগের রেকর্ড ভালো না। চেষ্টা থাকবে সেই রেকর্ড ভাঙার।’
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















