অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৬ ৭ আগস্ট ২০২১
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের মতো আজও বোলারদের হাত ধরে ১০ রানের জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই জয়ে যেকোনো সংস্করণে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ।
বাংলাদেশের ১২৮ রানের জবাবে প্রথম দুই ম্যাচের মতো আজও শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মিডলঅর্ডার থেকে ওপেনিংয়ে উঠে এসেও সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে শরীফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১ রান করে। ওয়েডের বিদায়ের পর দলকে এগিয়ে নিয়েছেন শন মার্শ ও বেন ম্যাকডারমট। অস্ট্রেলিয়া দলে আজ তিন পরিবর্তনের একটি উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাকডারমট।
সিরিজে টানা দুই হারের পর অস্ট্রেলিয়াকে আশা দেখিয়েছে মার্শ-ম্যাকডারমট জুটি। আশা দেখিয়ে দলীয় ৭১ রানে ভাঙে দুজনের জুটি। সাকিবের বলে বোল্ড হয়ে ৩৫ রানে ফেরেন অভিষিক্ত ম্যাকডারমট। ম্যাকডারমটের বিদায়ের পর দ্রুতই আরও ১ উইকেট হারায় অস্ট্রেলিয়া। টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন ময়েজেস হেনরিকস।
বাঁহাতি পেসার শরীফুলের বলে শামীম হোসেন পাটোয়ারীর হাতে ক্যাচ দেন হেনরিকস (২)। এক প্রান্তে অস্ট্রেলিয়ার আশা হয়ে টিকেছিলেন মার্শ। প্রথম দুই ম্যাচের মতো আজও দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করে শরীফুলের বলে মার্শ আউট হন ৫১ রান করে।
মার্শের বিদায়ের পর শেষ দিকে পেসার শরীফুলের সঙ্গে মোস্তাফিজের দারুণ বোলিংয়ে ম্যাচ নিজেদের দিকে রাখে বাংলাদেশ। শেষ দুই ওভারে ২২ রানের দূরত্বটা মেটাতে পারেননি দুই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান ও অ্যালেক্স ক্যারি। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জেতে ১০ রানে।
এর আগে আজও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১২ বলের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। আগেই দুই ম্যাচে (৩০, ৯) রানের পর আজও ব্যর্থতার বৃত্তেই আটকা থাকলেন নাঈম। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে এই বাঁহাতি ওপেনার ফেরেন ১ রান করে।
ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি আরেক ওপেনার সৌম্যও। তৃতীয় ওভারের প্রথম বলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু হন। প্রথম দুই ম্যাচে ০ ও ২ করে আউট হওয়া সৌম্য আজ ২ রানের বেশি করতে পারেননি। দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন সাকিব-মাহমুদউল্লাহ। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মিলে যোগ করেন ৪৪ রান।
তবে দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ১৭ বলে ২৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সাকিবের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ-আফিফ। দলকে চাপমুক্ত করার আগে বিদায় নেন আফিফ হোসেনও। তাঁর ১৪৬.১৫ স্ট্রাইক রেটে ১৯ রানের ইনিংসটি থামে মিড-অফে থাকা ফিল্ডার অ্যালেক্স ক্যারির সরাসরি থ্রোতে। আফিফের বিদায়ের পর দলীয় ৮১ রানে আউট হন শামীম পাটোয়ারি।
নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত থেকে দলের ইনিংস এগিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৫২ রানের দারুণ ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি পঞ্চম ফিফটি এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। ২টি করে উইকেট নিয়েছেন পেসার হ্যাজেলউড ও লেগ স্পিনার জাম্পা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















