অস্ত্রসহ মাঠে ঢুকে ব্রাজিলের সেই কর্মকর্তা!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১১ ৬ সেপ্টেম্বর ২০২১
ব্রাজিল বনাম আর্জেন্টিনার সুপার ক্লাসিকোতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পাঁচ মিনিট না যেতেই ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা মাঠে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য ছিল ইংল্যান্ড ফেরত ৪ আর্জেন্টাইন ফুটবলারকে আটক করা। অভিযোগ উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সেই ফুটবলাররা ১৪ দিনের কোয়ারেন্টিন না করেই মাঠে নেমেছেন।
টিওয়াইসি স্পোর্টস জানায়, এই কর্মকর্তাদের একজন ছিলেন সান পাবলো পুলিশ অফিসার। যিনি মাঠে অস্ত্রসহ নেমে পড়েন। এই ঘটনায় ইতোমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কালো টি-শার্ট পরিহিত সেই ব্যক্তিকে মাঠে আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনার সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা যায়। পরে কোচ লিওনেল স্কালোনি তাদের আলাদা করে দেন।
ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ আনভিসার এমন কর্মকাণ্ডের পর ম্যাচটি স্থগিত করা হয়। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের ঘোষণা অনুযায়ী, যুক্তরাজ্য থেকে আসা লোকদের অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের একটি দল হোটেলে গিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের করোনা সংক্রান্ত ছাড়পত্র আছে কি না তা পরীক্ষা করে দেখবে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল’জানিয়েছে, যদি আর্জেন্টিনার প্রিমিয়ার লিগে খেলা ৪ খেলোয়াড় যদি কোয়ারেন্টিন থেকে ছাড় পাওয়ার জন্য সঠিক কাগজপত্র দেখাতে না পারেন, তাহলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাদের খেলতে দেওয়া হবে না। প্রিমিয়ার লিগে খেলার কারণে খোদ ব্রাজিলের ৯ জন খেলোয়াড় এবার বাছাইয়ের দুই ম্যাচ খেলতে পারছেন না।
আরও কয়েকটি দলও একই কারণে মূল তারকা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামছে। কারণ ইউরোপের কয়েকটি দেশের ক্লাবের পক্ষ থেকে দক্ষিণ আমেরিকায় খেলতে গেলে নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে। তারা যদি খেলতে যেতেন, তাহলে ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকতে হতো। ফলে ক্লাবগুলো গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাদের খেলাতে পারত না।
সন্দেহের তালিকায় থাকা চার খেলোয়াড়ের তিন জন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো ছিলেন সফরকারীদের শুরুর একাদশে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কোয়ারেন্টাইন নিয়ম ভঙ্গ করে মাঠে ঢুকে পড়ায় তাদের আটক করতে আসে স্বাস্থ্যকর্মীরা। এমনকি সাদা পোশাকধারী পুলিশও সেখানে ছিল।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















