আইপিএলে ২০ হাজারের বেশি করোনা পরীক্ষা হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫০ ১০ সেপ্টেম্বর ২০২০
প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে ২০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হবে। টি-টোয়েন্টি টুর্নামেন্টটির মেডিকেল পার্টনারদের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের সবচেয়ে অর্থসমৃদ্ধ ক্রিকেট লিগের এবারের আসর আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে। করোনা মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্টের ত্রয়োদশ সংস্করণ। এতে অংশগ্রহণকারী আট দলের মোট ২০০ খেলোয়াড়ের অধিকাংশই গত মাসে সেখানে পৌঁছেছেন। গিয়ে ৬ দিন হোটেলে সেল্ফ আইসোলেশনে কাটিয়েছেন।
আমিরাতে পৌঁছার পর এবং এর ২ দিন পর আবারো তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের ২ দিন আগে চূড়ান্ত পরীক্ষা করা হবে। সাপোটির্ং স্টাফ, ম্যাচ আম্পায়ার, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তা, সংগঠক এবং অন্যান্যদের ক্ষেত্রেও অভিন্ন নিয়ম পালন করা হবে। যাদের সংখ্যা কয়েকশ’ হবে।
চলতি ইভেন্টের মেডিকেল পার্টনার আবুধাবি কেন্দ্রিক ভিপিএস হেলথ কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে সাড়ে ৩ হাজার পরীক্ষা করা হয়েছে। প্রতিষ্ঠানের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুরো টুর্নামেন্টে আমরা সবমিলিয়ে ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করব। খেলোয়াড় ও আইপিএল কর্মকর্তাদের চলাচল হোটেল এবং স্টেডিয়ামের মধ্যে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
দলগুলো গত মাসে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছার পর এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের ১১ কর্মকর্তা এবং ২ খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সিনিয়র ব্যাটসম্যান সুরেশ রায়না ও অভিজ্ঞ স্পিনার হরভজন সিং ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
শ্রীলংকার লাসিথ মালিঙ্গা (মুম্বাই ইন্ডিয়ান্স), ইংল্যান্ডের জেসন রয়ও (দিল্লি ক্যাপিটালস) টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাখ্যান করেছেন। এছাড়া প্রথম সন্তানের জন্ম উপলক্ষে স্ত্রীর পাশে থাকতে নাম তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন।
আবুধাবিতে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। টুর্নামেন্টে মোট ৫৬টির মধ্যে দুবাইতে ২৪, আবুধাবিতে ২০ এবং শারজাহতে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















