আইপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, থাকছে কনকাশন সাবস্টিটিউট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৭ ২৮ জানুয়ারি ২০২০
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর হস্তক্ষেপে এবার আইপিএলেও চালু হতে চলেছে কনকাশন সাবস্টিটিউট। একই সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগে আইপিএল খেলা ক্রিকেটারদের দুদলে ভাগ করে অলস্টারদের নিয়ে মুম্বাইয়ে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
আগামী ২৯ মার্চ শুরু হবে ২০২০ সালের আইপিএল। ওই দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। একই দিনে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লড়বে কলকাতা নাইট রাইডার্স।
আগামী ২৪ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মে মুম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৪ মে থেকে শুরু হবে আইপিএলের নকআউট পর্ব।
এবারও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল নিয়ে ভারতের বিভিন্ন মাঠে মোট ৬২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে রাত ৮টায়। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এবার আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখছে না বিসিসিআই। অর্থ সাশ্রয়ে এ পদক্ষেপ নিয়েছে বিশ্বের প্রভাবশালী বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যে চালু হয়েছে কনকাশন সাবস্টিটিউট রীতি। এবার আইপিএলেও সেই পদ্ধতি চালু হতে চলেছে। ব্যাট কিংবা বল করতে গিয়ে অথবা ফিল্ডিং করার সময় কোনো ক্রিকেটার গুরুতর আহত হলে, তার পরিবর্তে দলের অন্য কোনো ক্রিকেটার মাঠে নামতে পারবেন।
ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ জানিয়েছেন, আইপিএল শুরুর আগে টুর্নামেন্টে অংশ নেয়া ক্রিকেটারদের নিয়ে দুটি দল তৈরি করা হবে। প্রতিযোগিতা শুরুর তিন দিন আগে সম্ভবত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুদলের মধ্যে প্রদর্শনী ম্যাচ হবে। স্বদেশী ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল দুটি তৈরি করা হবে। এ ম্যাচ আইপিএলের প্রচার ও প্রসারে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেবে বলে মনে করেন তিনি।
গুঞ্জন ছিল– আইপিএলের ম্যাচ হতে পারে আহমেদাবাদের মোতেরা তথা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে। তবে সেই টুর্নামেন্টের তো নয়ই, এমনকি অলস্টার ম্যাচও সেখানে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন সৌরভ। তিনি জানান, মাঠটি নবরূপে সেজে উঠতে আরও কিছু সময় লাগবে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















