ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৫৪০

‘আমি মরেও বারবার চাইবো এ পতাকাতলে আসতে’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৪ ১৬ ডিসেম্বর ২০২০  

আজ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। বিজয়ের ৪৯ বছর পূর্তি উদযাপন করছে গোটা জাতি।

 

ঐতিহাসিক এ দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং ওয়ানডে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জাতীয় পতাকার ছবি পোস্ট করেছেন তিনি। 

 

ক্যাপশনে মাশরাফি লিখেছেন, এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ব, আমার অনুভুতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।

 

নড়াইল এক্সপ্রেস আরও লেখেন, ৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর