আম্ফানের ক্ষত না শুকাতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৩ ১ জুন ২০২০
আম্ফানের ক্ষত না শুকাতেই এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।
মুম্বাই থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও সুরাট থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সাইক্লোনের রূপ নেবে এই নিম্নচাপ।
ভারতের আবহাওয়া দফতরের বরাতে এ খবর জানিয়েছে জিনিউজসহ কয়েকটি সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বুধবার স্থলভাগে আছড়ে পড়বে নিসর্গ। যার প্রভাব থাকবে বৃহস্পতিবারেও। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বেগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুরুতে আরব সাগর হয়ে উত্তর দিকে বয়ে যাবে নিসর্গ। তারপর উত্তর পূর্বে বাক নিতে নিতে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের সমুদ্র উপকূলের মাঝখানে হরিহরেশ্বরে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ক্ষতিগ্রস্ত হবে গোয়া ও কেরালা, দমন ও লাক্ষাদ্বীপও।
বুধবার সন্ধ্যায় যখন সমুদ্র উপকূল গ্রাস করবে নিসর্গ, তখন হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ ১১৫ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। যার দরুন প্রবল বৃষ্টিপাত হবে গোয়া, মহারাষ্ট্র, গুজরাট ও কেরালায়।
বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলের ৬৪ তম ঘূর্ণিঝড় ছিল আম্ফান। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, আসন্ন মহাপ্রলয়ের নাম ‘নিসর্গ’। এবারের ঘূণিঝড় নিসর্গ নামটি বাংলাদেশের প্রস্তাবিত।
ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সঙ্গে ২০১৮ সালে তালিকায় আরও পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে। ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর ইয়েমেন। এই ১৩টি দেশ এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে।
আম্ফান পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম হবে - নিসর্গ (বাংলাদেশের প্রস্তাবিত), গতি (ভারতের প্রস্তাবিত), নিভার (ইরানের প্রস্তাবিত), বুরেভি (মালদ্বীপের প্রস্তাবিত), তৌকতাই (মায়ানমারের প্রস্তাবিত নাম), ইয়াস (ওমানের প্রস্তাবিত)।
এর আগে ‘ফণী’ ঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ। সেটিও প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল। আম্ফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। যার অর্থ আকাশ।
গেল ২০ মে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিছু অঞ্চলজুড়ে আঘাত হানে সুপার সাইক্লোন আম্ফান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ শতাধিক মানুষ প্রাণ হারান।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ

