আর্জেন্টিনার বিদায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৬ ২৯ জুলাই ২০২১
টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শেষ হয়ে গেছে আর্জেন্টিনার পদক জেতার স্বপ্ন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হয়েছে মিশর।
কোয়ার্টার ফাইনালে উঠতে স্পেনের বিপক্ষে এ ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু জেতার কাজটা করতে পারেনি আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো।
নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ দিকে অবশ্য আরেকটি গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দুইবারের বিশ্বকাপ জয়ী দেশটি। কয়েকটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেননি মেদিনা-পেরেজরা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারই কাল হয়েছে আর্জেন্টিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে টোকিও অলিম্পিক শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে অবশ্য মিশরের বিপক্ষে ১-০ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। আর্জেন্টিনার বিপক্ষে এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠেছে স্পেন।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী মিশর। আজ অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়েছে তারা। ৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ৪। গ্রুপে তাদের অবস্থান তৃতীয়। ‘সি’ গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৩ পয়েন্ট।
আর্জেন্টিনার মতো একই ভাগ্য বরণ করতে হয়েছে জার্মানিকে। টোকিও অলিম্পিক গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি ফুটবল দল। আইভোরি কোস্টের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে অলিম্পিককে বিদায় বলতে হয়েছে জার্মানদের। জার্মান ফুলব্যাক বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে ৬৭ মিনিটে এগিয়ে যায় আইভেরি কোস্ট। পরে মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও জার্মানির পরের রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। অন্যদিকে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ব্রাজিল।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















