আর্জেন্টিনার সমস্যাটা কোথায়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৭ ২১ জুন ২০২১
কোপা আমেরিকা শুরুর আগে সবাই বলাবলি করছিল, আর্জেন্টিনা এবারের আসরের হট ফেবারিট। দলটাও চমৎকার। মাত্র ২ ম্যাচ যেতে না যেতেই, সুর পাল্টে গেছে এমনকি সমর্থকদেরও। আলবিসেলেস্তেদের খেলা মন ভরাতে পারেনি সমালোচক-সমর্থক কারোই। চিলির বিপক্ষে ১-১ ব্যবধানের ড্র আর উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন মেসি-ডি মারিয়ারা।
অথচ আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইনকে বেশ শক্তিশালী মনে করা হচ্ছিল শুরু থেকেই। লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলার আছেন। সার্জিও অ্যাগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো অভিজ্ঞরা আছেন। সঙ্গে ইতালি মাতানো তারকা ফরোয়ার্ড লওতারো মার্টিনেজ, জোয়াকিন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস ও আনহেল কোরেয়া। কোচ লিওনেল স্ক্যালোনির হাতে অনেক অপশান। অথচ তার সুব্যবহার যেন করতেই পারছেন না তিনি!
২ ম্যাচেই মেসির সঙ্গে ফরোয়ার্ড লাইনে রাখা হয় লওতারো মার্টিনেজ ও নিকো গঞ্জালেসকে। দু’জনই একেবারে ব্যর্থ। কোন গোল তো করতে পারেনই নি, উল্টো বেশকিছু সহজ সুযোগ হাতছাড়া করেছেন। মার্টিনেজ আর গঞ্জালেস যেন নেমেছিলেন গোল মিসের মহড়া দিতে! তারপরও কোচ তাদের উপরই আস্থা রেখে গেছেন। যেটি অবাক করেছে সবাইকেই।
প্রথম ম্যাচে খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে নামানো হয় অ্যাগুয়েরোকে। ২য় ম্যাচে আর নামানো হয়নি তাকে। ২ ম্যাচেই শেষের কিছুক্ষণ সময় খেলার সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া।
ফরোয়ার্ড লাইনে যথারীতি আলো ছড়াচ্ছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। তার উপর ভর করেই ২ ম্যাচে ৪টা পয়েন্ট পেয়েছে তার দল। আসরে এখন পর্যন্ত যে দু’টো গোল করেছে আর্জেন্টিনা, দু’টোতেই আছে তার অবদান।
প্রথম ম্যাচে নিজে গোল করে লিড এনে দেন। আর দ্বিতীয় ম্যাচের গোলে অ্যাসিস্ট করেন। ফরোয়ার্ড লাইনে বাকি সবাই ব্যর্থ। এই ব্যর্থতাই ডোবাচ্ছে আর্জেন্টিনাকে।
আর্জেন্টিনার মিডফিল্ড এখন পর্যন্ত একেবারে হতাশ করেনি সমর্থকদেরকে। ডি পল, পারেদেস, লো সেলসো কিংবা গুইদো রদ্রিগেজরা ভালোভাবেই সামাল দিচ্ছেন মাঝমাঠ। তবে পায়ে বেশিক্ষণ বল ধরে রাখতে পারছেন না তারা। ম্যাচ জিততে হলে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে মেসিদেরকে সহায়তা করতে হবে আক্রমনভাগে। যেটি ভালো জানা আছে ডি পলদের।
আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়ে ২ ম্যাচে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন কোচ স্ক্যালোনি। ১ম ম্যাচে শুরুর একাদশে রেখেছিলেন ওটামেন্ডি, টাগলিয়াফিকো, মন্টিয়েল আর কুয়ার্তাকে। ২য় ম্যাচেই আনেন পরিবর্তন। খেলান মলিনা, ওটামেন্ডি, রোমেরো, অ্যাকুনা। মলিনা, অ্যাকুনারা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। তবে বিশেষভাবে নজর কেড়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। চলতি মাসেই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়া এই তরুণ এরইমধ্যে কোচের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
তরুণ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও নিজেকে প্রমাণ করেছেন। প্রথম ম্যাচে ভিদালের নেয়া জোরালো পেনাল্টিটাও ঠেকিয়ে দিয়েছিলেন তিনি। তবে ভারগাসের নেয়া ফিরতি শটে তার কিছুই করার ছিল না। বিশ্লেষকরা অবশ্য তার পারফরম্যান্সে মুগ্ধ।
সবমিলিয়ে ডিফেন্স কিংবা মিডফিল্ডে পাশমার্কই পাচ্ছে আর্জেন্টিনা। তবে গোলের খেলা ফুটবলে মূল ভূমিকাটা তো ফরোয়ার্ডদের। সেখানেই ব্যর্থ ১৪বারের কোপা জয়ীরা। শীঘ্রই সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে আরো একবার আক্ষেপেই পুড়তে হবে আর্জেন্টিনাকে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















