আশা বাঁচিয়ে রাখলো সাকিব-মোস্তাফিজরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫১ ২০ অক্টোবর ২০২১
একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ হেরেই যাবে। টিভির সামনে বসে থাকা দর্শকদের মনে পরাজয়ের শঙ্কা ক্ষণিকের জন্য হলেও ভয় ধরিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক ওমানকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো লাল-সবুজ বাহিনী।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাস্টউইন এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে রিয়াদ বাহিনী।
জবাবে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ওমানের দুই ওপেনিং ব্যাটার আকিব ইলিয়াস ও জাতিন্দর সিং। যদিও দলীয় ১৩ রানের মাথায় মুস্তাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে যান আকিব। এরপরই কাশ্যপ প্রজাপতির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন জাতিন্দর। ৫.৪ ওভারে আউট হওয়ার আগে দলীয় রান ৪৭ করে যান কাশ্যপ। এরপর বাংলাদেশ শিবিরে প্রায় ভয় ধরিয়ে দিচ্ছিলেন জাতিন্দর সিং। দলীয় ৯০ রানের মাথায় ব্যক্তিগত ৪০ রান করে আউট হন তিনি। ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা এই ক্রিকেটারকে ফেরান সাকিব আল হাসান।
পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রানে থেমে যায় ওমানের ইনিংস। ফলে ২৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া সাকিব নিয়েছেন ৩টি এবং সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান নেন একটি করে উইকেট।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছিল। ওপেনিংয়ে সৌম্য সরকারের বদলি হিসেবে একাদশে ফিরেছেন নাঈম শেখ। তিনি দারুণভাবে আস্থার প্রতিদান দিয়েছেন। করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান। ৫০ বলে সাজানো তার এই ইনিংসটিতে ছিল চারটি ৬ ও তিনটি ৪- এর মার।
শুরুর চাপ সামাল দিয়ে সাকিব আল হাসানের সঙ্গে তিনি দুর্দান্ত একটি জুটি গড়ে তোলেন। দু'জনের ব্যাট থেকে এসেছে ৮০ রান। এর মধ্যে ২৯ বলে ৪২ রান করেছেন সাকিব। এছাড়া শেষ দিকে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ১০ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় লাল-সবুজ বাহিনী।
এই রান করার ক্ষেত্রে অবশ্য ওমানের ফিল্ডারদের কৃতীত্ব দিতে হবে! তারা বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছেন। নয়তো বাংলাদেশের রান আরও অনেক কম হতো। এর মধ্যে ওপেনিংয়ে ব্যাট করতে নামা লিটন দাস দুইবার জীবন পেয়েছেন। তবুও দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত ৬ রান করে আউট হয়ে যান। ওপেনার পরিবর্তন করলেও বাংলাদেশি ব্যাটারদের পারফরম্যান্সে কোনো পরিবর্তন হয়নি। আগের ম্যাচের মতোই শুরুতে দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। ওয়ানডাউনে নেমে শেখ মেহেদী হাসানও হতাশ করেছেন। রানের খাতা খোলার আগেই তিনি প্যাভিলিয়নের পথ ধরেন।
দলীয় ১০১ রানের মাথায় রানআউটের ফাঁদে পড়ে সাকিব আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি। অবশ্য সাকিবের আউটটি দৃষ্টিকটু লেগেছে। চেষ্টা করলে সেটি হয়তো এড়াতে পারতেন। পরে সোহান, আফিফ, মুশফিক ও সাইফউদ্দিনরা কেবল হতাশাই বাড়িয়েছেন। শেষ ব্যাটার হিসেবে ২০তম ওভারের ৬ষ্ঠ বলে আউট হয়েছেন মুস্থাফিজুর রহমান।
ওমানের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট পেয়েছেন বিলাল খান ও অভিষিক্ত ফাইয়াজ বাট। এছাড়া কালিমউল্লাহ ২টি ও একটি উইকেট নিয়েছেন অধিনায়ক জীশান মাকসুদ।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















