উহানের ‘পৌষ মাস’ ! বিয়ের ধুম !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৪ ৯ এপ্রিল ২০২০
চীনের উহানে এখন ‘পৌষ মাস’। যে শহরটি থেকে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের উৎপত্তি, টানা দুই মাস লকডাউন থাকার পর সেই উহানের লকডাউন প্রত্যাহার হয়েছে বুধবার। এরপর শহরটিতে লেগেছে বিয়ের ধুম।
গত বছরের শেষে উহানে প্রাদুর্ভাব শুরুর পর গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা। আক্রান্ত ১৫ লাখের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে প্রায় ৮৯ হাজার মানুষ ইতোমধ্যে মারা গেছে। এদিকে চীনের বিভিন্ন অঞ্চল থেকে নানারকম বিধিনিষেধ প্রত্যাহার হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবারের এক প্রতিবেদনে জানিয়েছে, টানা দুই মাসের অবরুদ্ধ দশা কাটার পর উহানের যেসব জুটি প্রাণে বেঁচে গেছেন তারা বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছেন দ্রুত। তাইতো বিয়ের পিঁড়িতে বসে তারা তাদের এই ‘নতুন জীবনকে’ উদযাপন করছেন।
চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল টাইমসের প্রতিবেদন এসব নবদম্পতিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেমন গতকাল লকডাউন প্রত্যাহারের পর সেদিনই বিয়ে করেছেন জু লিন। তিনি বলেন, ‘আজ বিশেষ একটি দিন। আমার এবং উহানের জন্য আজ থেকে নতুন এক জীবন শুরু হলো।’
গত শুক্রবার থেকে হুবেই প্রদেশের উহানের সরকারি কর্তৃপক্ষ বিয়ের নিবন্ধন পুনরায় চালু করে। কিন্তু লকডাউন থাকায় বিয়ের কাজটা সারতে পারছিলেন না অনেকে। অবশেষে গতকাল বুধবার লকডাউন প্রত্যাহার হলে অনেকেই বিয়ের কাজটা সম্পন্ন করতে শুরু করেছেন।
উহানে সরকারি নানা অ্যাপ পরিচালনা করে টেক জায়ান্ট আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান আলি পে। তারাই জানিয়েছে, উহানে বিবাহ নিবন্ধনের গতি ৩০০ গুণ বেড়েছে। অ্যাপে ঢুকতে না পারায় অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে অভিযোগও করছেন।
লকডাউনের প্রত্যাহারের পরপরই এমনটা শুরু হওয়ায় ধারণা করা হচ্ছে, চীনজুড়ে এখন বিয়ের ধুম পড়ে যাবে। অনেকে যারা বিয়ের পরিকল্পনা করে রেখেছিলেন তারা করোনার কবলে পড়ে তা করতে পারেননি। অবশেষে তারা বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছেন।
করোনার উৎপত্তিস্থল চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী উহান থেকে লকডাউন প্রত্যাহার হয় ৮ এপ্রিল। ২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে ওই শহর থেকেই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে গত ২৩ জানুয়ারি পুরো উহান লকডাউন করে দেওয়া হয়।
বুধবার মধ্যরাত থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। চীনের উহান শহর সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এর আগে রাজধানী উহান বাদে হুবেই প্রদেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই বেইজিং কর্তৃপক্ষ শহরটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ঘরবন্দি করে রাখে ১ কোটিরও বেশি মানুষকে। পুনরায় চালু হয়েছে সব যোগাযোগ ব্যবস্থা। বাসিন্দারা এখন শহর ছেড়ে যে কোনো স্থানে যেতে পারবেন
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






