উড়ো কথায় কান দেন না শ্রাবন্তী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪২ ১৯ আগস্ট ২০২১
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিন কাটছে আলোচনা, সমালোচনা আর অপেক্ষায়। সমালোচনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। প্রেম, ভাঙন–শ্রাবন্তীকে ঘিরে এসব গুঞ্জন ডালপালা মেলছে কয়েক মাস ধরে। তবে শ্রাবন্তী এসব উড়োকথায় পাত্তা দেওয়ার মতো মানুষ নন। তিনি আছেন নিজের মতোই।
আর শ্রাবন্তীর অপেক্ষা আটকে থাকা একগুচ্ছ ছবি নিয়ে। করোনার কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ ছিল। এ কারণে অনেক দিন বড় পর্দায় নেই তিনি। কলকাতায় আগামী শুক্রবার থেকে সিনেমা হল খুলছে। এবার একে একে হলে আসবে তাঁর একগুচ্ছ ছবি। তার আগে অবশ্য আরেকটি কাজ করে ফেললেন শ্রাবন্তী। অতিথি চরিত্রে হাজির হলেন দেব অভিনীত ও প্রযোজিত ‘কিশমিশ’ ছবিতে। গতকাল এ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রাবন্তী। বহুদিন পর তাই এ খবরে ভক্তদের মনে আশা জমেছে, আবার একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে।
২০১৫ সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল এ জুটির সর্বশেষ ছবি ‘শুধু তোমারই জন্য’। এর আগে দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘বুনোহাঁস’-এর মতো ব্যবসাসফল ছবিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। সামনে ‘খেলাঘর’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। যার পরিচালনার দায়িত্বে আছেন ‘সাঁঝবাতি’ পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। শুটিং শুরুর অপেক্ষায় আছে ‘খেলাঘর’। কিন্তু তার আগেই দেবের ছবিতে অতিথিশিল্পী হিসেবে আগমন ঘটছে শ্রাবন্তীর।
নতুন ছবিতে শ্রাবন্তী মূল নায়িকা নন যদিও; কিন্তু ‘কিশমিশ’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকছেন তিনি, জানিয়েছেন দেব। শ্রাবন্তী ছাড়াও একাধিক তারকাশিল্পী আছেন ‘কিশমিশ’ ছবিতে। আছেন দেব, রুক্মিণী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত। শোনা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে অঙ্কুশও হাজির হবেন এ ছবির শুটিংয়ে।
মোট তিনটি সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘কিশমিশ’ ছবির গল্প। আশির দশক, বর্তমান সময় এমনকি কোভিড-পরবর্তী সময়কালও ধরা হয়েছে চিত্রনাট্যে। ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। আর মায়ের চরিত্রে আছেন অঞ্জনা বসু।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















