একবার দোকানে গিয়েই করোনায় আক্রান্ত হলেন তিনি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৪২ ১৭ এপ্রিল ২০২০
বিশ্বব্যাপী আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা গোটা বিশ্ব। এর তাণ্ডবে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৬ লাখ ৭৭ হাজারেরও বেশি।
এছাড়া এর ধ্বংসযজ্ঞে বেসামাল ইউরোপের ইতালি, স্পেন ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ। ইতালিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ১৭০ জনের, স্পেনে ১৯ হাজার ৯১৫ ও ফ্রান্সে ১৭ হাজার ৯২০।
প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে এই ভাইরাসের বিষাক্ত ছোবলে শিকার হচ্ছে বহু সংখ্যক মানুষ।
এই ভাইরাস এতটাই ভয়ঙ্কর যে মাত্র একবার মুদি দোকানে গিয়েই এর শিকার হয়েছে কেউ কেউ। এমন একটি ঘটনা উঠে এসেছে গণমাধ্যমে।
সবকিছু ভালোভাবেই চলছিল ৩১ বছর বয়সী বেনজি হা-এর। কিন্তু একবার মুদির দোকান থেকে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকতে হয়েছে তাকে।
৩১ বছর বয়সী এই যুবক বরাবরই স্বাস্থ্যবান। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে কয়েক সপ্তাহ ধরে ঘরেই ছিলেন তিনি। বাড়ির বাইরে স্বল্প সময়ের জন্য বের হলেও মাস্ক পরতেন।
একবার মুদির দোকানে যাওয়ার একদিন পর বেনজি’র কাশি শুরু হয়। পরে উচ্চমাত্রার জ্বর এবং শরীরে ব্যথা শুরু হয়। একপর্যায়ে গুরুতর অবস্থায় তাকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া হসপিটালে ভর্তি করা হয়। গত মাসেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ড্রপলেট অন্য ব্যক্তির নাক কিংবা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে।
তবে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট মাটিতেও পড়ে থাকে। সেখান থেকেও করোনাভাইরাস ছড়ায়। এজন্য বাইরে বের হওয়ার পর জুতা নিয়ে বাসায় ঢুকতে বারণ করছেন বিশেষজ্ঞরা।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










