এবার রাজ্জাকের মস্তিষ্কের ভেলকি দেখবে সবাই: মাশরাফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৮ ২৯ জানুয়ারি ২০২১
সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের বর্ষীয়ান বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। দেশের ক্রিকেটে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তাকে সতীর্থ ও ক্রিকেটপ্রেমিরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন। সেই দলে টাইগার ওয়ানডে ইতিহাসে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
‘বন্ধু’ রাজ্জাককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে মাশরাফি লিখেছেন, খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, সেটা হলো তুই ক্রিকেট কত গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস। জানি সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বাঁহাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিস্ক, যা নিয়ে কোনও দিনও আমার সংশয় ছিল না। অনেক সংকটে তোর সঙ্গে কথা বলেছি বলেই বলছি, তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।
গত বুধবার বিসিবির নবম বোর্ড সভায় রাজ্জাককে নির্বাচক প্যানেলে সংযুক্ত করার সিদ্বান্ত নেয় বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে কাজ শুরু করবেন রাজ্জাক। আগামী মাসের শেষের দিকে শুরু হওয়া নিউজিল্যান্ড সফরে প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে তার। ওই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে রাজ্জাক বলেছিলেন, আকরাম ভাই (বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান) আমাকে ডেকেছেন এবং বলেছেন নির্বাচক হিসেবে আমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।
আবারো দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে উচ্ছসিত রাজ। তিনি বলেন, সত্যি কথা বলতে, এটি একটি বড় দায়িত্ব। কিন্তু আমি পিছপা হবো না। যথাসাধ্য চেষ্টা করবো। জানি, জাতীয় দল নির্বাচন করার ক্ষেত্রে অনেক চাপ থাকবে।
সাবেক স্পিনার বলেন, তবে একই সঙ্গে দেশকে আবারো সেবা করার এটি ভালো সুযোগ। তাই এটি আমার জন্য আনন্দদায়ক। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।
দেশের হয়ে ১৫৩ ওয়ানডে, ১৩ টেস্ট ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন রাজ্জাক। দেশের অনেক ম্যাচ জয়ের সাক্ষী ছিলেন তিনি। টেস্টে ২৮, ওয়ানেডেতে ২০৭ ও টি-টোয়েন্টিতে ৪৪ উইকেট নিয়েছেন ৩৮ বছর বয়সী বোলার। ১৩৭ প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪ উইকেট শিকার করেন রাজ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















