কভিড-১৯ আক্রান্ত নারীর পোষা কুকুরের দেহেও করোনাভাইরাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৭ ২২ মার্চ ২০২০
হংকংয়ে কভিড-১৯ এ আক্রান্ত এক নারীর পোষা কুকুরের দেহেও করোনাভাইরাস ধরা পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছে চীননিয়ন্ত্রিত অঞ্চলটির সরকার ।
কয়েক দফা পরীক্ষায় কুকুরটির দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগের (এএফসিডি) বিবৃতিতে জানানো হয়, পোক ফু লাম এলাকায় বসবাস করা ওই জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটিকে একই এলাকার অন্য একটি মিশ্র জাতের কুকুরের সঙ্গে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
“মিশ্র জাতের কুকুরটির দেহে এখন পর্যন্ত ভাইরাস পাওয়া যায়নি; কোনো কুকুরের মধ্যেই কভিড-১৯ এর উপসর্গ নেই। আমাদের বিভাগ দুটি কুকুরকেই নিবিড় পর্যবেক্ষণ করছে এবং ধারাবাহিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে,” বলেছে তারা।
এএফসিডি এক সতর্কবার্তায় কুকুর, বিড়ালদের ধরার আগে ও পরে এগুলোর দেখভালকারীদের ভালোমতো হাত ধুয়ে নিতে পরামর্শ দিয়েছে। পোষ্যপ্রাণীদের খাবার ও অন্যান্য কিছু ধরার বেলায়ও একই সতর্কতা মেনে চলতে বলেছে তারা। পোষা কুকুর ও বেড়ালকে চুমু না খেতেও পরামর্শ দিয়েছে তারা।
কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ বলছে, কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার স্তন্যপায়ী পোষাপ্রাণীদের কোয়ারেন্টিনে রাখা হবে।
পোষা প্রাণীর দেহ থেকে মানুষের দেহে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও আশ্বস্ত করেছে তারা।
হংকংয়ে এর আগে পোমেরানিয়ান একটি কুকুরের মধ্যেও ভাইরাসটির ‘দুর্বল উপস্থিতি’ মিলেছিল। ১৭ বছর বয়সী ওই কুকুরটিকে কয়েক দফা পরীক্ষা করা হয়েছিল। বাড়ি ফেরার তিনদিন পর সোমবার মারা যাওয়া ওই কুকুরটিই ছিল কভিড-১৯ শনাক্ত হওয়া বিশ্বের প্রথম কুকুর।
চিকিৎসকরা বলছেন, কেবল করোনাভাইরাসের কারণেই পোমেরানিয়ান কুকুরটির মৃত্যু হয়েছে বলে মনে করছেন না তারা। তাদের ইঙ্গিত, বয়স এবং প্রাণঘাতী ভাইরাসটির কারণে সৃষ্ট অসুস্থতাই এটির মৃত্যুর কারণ হতে পারে।
পোক ফু লামের যে দুটো কুকুরকে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে সেগুলোর মালিক এমারেল্ড গার্ডেনের ৩০ বছর বয়সী এক নারী।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্যারিস ও লন্ডন ভ্রমণ শেষে ৬ মার্চ হংকংয়ে ফেরা এ নারীর দেহে বুধবার করোনাভাইরাস ধরা পড়ে। তার স্বামীর শরীরেও ভাইরাসটির উপসর্গ পাওয়া গেছে, তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এএফসিডি জানিয়েছে, দুটো কুকুর ছাড়াও তারা আরও চারটি বেড়ালকে কোয়ারেন্টিনে রেখেছে।
আলাদা কক্ষে রাখা এ বেড়ালগুলোকে কারও সঙ্গে দেখা করতে দেয়া হয় না; প্রতিদিন তাদের পরীক্ষা করার পাশাপাশি সবধরনের যত্নআত্তিও করা হচ্ছে বলে দ্য পোস্টকে জানিয়েছেন বিভাগটির এক মুখপাত্র।
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
















