করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩২ ৭ জুন ২০২০
২০১৯ সালের ৩১ ডিসেম্বরে শুরু হয় মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এর পর ১১ জানুয়ারি চীনে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সেই থেকে এখন পর্যন্ত এ প্রাণঘাতি ভাইরাসে বিশ্বজুড়ে ৪ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
প্রথমে চীনে করোনার উৎপত্তি ঘটে। এরপর তাণ্ডব চালায় ইউরোপে। তবে এখন ভাইরাসটির সংক্রমণের কেন্দ্র দক্ষিণ এশিয়া ও আমেরিকা।
শুরু থেকেই মারণ এ রোগে মৃত্যু ও আক্রান্তের হিসাব দিয়ে আসছে ওয়ার্ল্ডওমিটার। তাদের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৪ লাখ ৭৮ জন। ভাইরাসটি এখন পর্যন্ত ৬৯ লাখ ২০ হাজার মানুষের দেহে সংক্রমিত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে ছড়িয়েছে মানবঘাতি এ ভাইরাসের সংক্রমণ। এতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ। আর ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় মার্কিন মুলুকের ধারেকাছে নেই কোনো দেশ।
তবে আশার খবর, নভেল করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৩৪ লাখ। এছাড়া বাংলাদেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিবেশি দেশে কোভিড-১৯ শনাক্ত রোগী প্রায় আড়াই লাখ। আর এদেশে ৬৩ হাজারের বেশি।
সর্বনাশা করোনায় শনাক্ত মানুষের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্ত সাড়ে ৬ লাখের বেশি। মৃত্যু ৩৫ হাজার ছাড়িয়েছে।
করোনায় আক্রান্ত রোগীতে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। আর ৪০ হাজারের বেশি মৃত্যু নিয়ে তাদের পরে আছে যুক্তরাজ্য।
প্রতিবেশী ভারতের করোনা সংক্রমণ গত কয়েকদিনে আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিদিন আগের দিনের আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে। আক্রান্ত হিসেবে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা এখন ২ লাখ ৪৬ হাজার ৪৫৪ জন; যা বিশ্বে ষষ্ঠ সর্বোচ্চ। সংক্রমিতদের মধ্যে ৬ হাজার ৯৪৬ জন মারা গেছেন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৩৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ২৬ জনে। তাদের মধ্যে গেল একদিনে মারা গেছেন আরও ৩৫ জন। ফলে করোনায় মোট প্রাণহানি ঘটেছে ৮৪৬ জনের।
সর্বগ্রাসী এ ভাইরাসে এখনও কোনো ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি। তবে বিশ্বের অনেক দেশ মহামারি ইবোলার ওষুধ রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১২৫টিরও বেশি সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কাজ চলছে। এর মধ্যে ১০টি মানবদেহে প্রয়োগ হয়েছে। সবচেয়ে এগিয়ে আছে অক্সফোর্ডের ভ্যাকসিন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






