করোনা আক্রান্ত হওয়াকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বললেন ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৩ ৮ অক্টোবর ২০২০
করোনা আক্রান্ত হওয়ার ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে ওভাল অফিসে ফিরলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভিডিওবার্তায় জানান, এখন ‘দুর্দান্ত’ বোধ করছেন তিনি। সেই সঙ্গে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়াকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করেন।
ট্রাম্পের চিকিৎসক ডা. শন কনলি বলেন, প্রেসিডেন্টের শরীরে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কোভিড-১৯’র কোনো উপসর্গ নেই। গেল ৪ দিন তার জ্বর হয়নি। তিনি চান-নিজে যে চিকিৎসা পেয়েছেন যুক্তরাষ্ট্রের সব মানুষের কাছে তা পৌঁছে যাক।
গেল সপ্তাহে ট্রাম্পের শরীরে এক ধরনের অ্যান্টিবডির ককটেল প্রয়োগ করা হয়। সেটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওই ওষুধ দেশের করোনা রোগীদের বিনামূল্যে দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রণ সংস্থা এখনও সেই ওষুধটির অনুমোদন দেয়নি।
ট্রাম্প বলেন, আমি করোনায় আক্রান্ত হয়েছি। একে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে হচ্ছে। এ আশীর্বাদ ছদ্মবেশ ধরে এসেছে। আমি ওষুধটির কথা শুনেছিলাম। আমি বলেছিলাম, এটি আমাকে নিতে দিন। আর তা অবিশ্বাস্য কাজ করেছে। এ ওষুধের জন্য জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন চাইবেন বলে জানিয়েছেন তিনি।
মহামারির জন্য ফের চীনকে আক্রমণ করে আমেরিকানদের উদ্দেশে ট্রাম্প বলেন, এটার জন্য আপনাদের মূল্য দিতে হবে না। কারণ, যা ঘটেছে তাতে আপনাদের কোনো দোষ নেই। এটা চীনের দোষ। এর চড়া মূল্য দিতে হবে দেশটিকে।
এর আগে ডা. শন কনলি জানান, শুক্রবার হাসপাতালে যাওয়ার পর থেকে ট্রাম্পকে অক্সিজেন দেয়ার প্রয়োজন হয়নি। সোমবার হাসপাতাল থেকে ফেরেন তিনি। এখন ‘সুস্থ’ আছেন প্রেসিডেন্ট। তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়াও ভালো আছেন। উনিও করোনায় আক্রান্ত।
তবে ট্রাম্প হাসপাতাল থেকে ফেরার পর হোয়াইট হাউসের কয়েকজন কর্মীর করোনা শনাক্ত হয়। ফলে সেখানে নতুন করে সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সবাই।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







