করোনা: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৫ ২১ জুলাই ২০২০
করোনার কারণে অবশেষে স্থগিত হয়ে গেল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় ক্রিকেটের বৈশ্বিক এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু প্রাণঘাতী ভাইরাসের করাল গ্রাসে শেষ পর্যন্ত তা স্থগিত করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতেই অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৪ নভেম্বর। এরপর ২০২২ সালে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি অনুষ্ঠিত হবে ভারতে। যেটির ফাইনাল হবে ১৩ নভেম্বর। আর ২০২৩ সালে ক্রিকেট পাগল দেশটিতেই হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে সেখানে নির্ধারিত সময়ে হেরফের ঘটছে। ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে নেয়া হয়েছে অক্টোবর নভেম্বরে। ফাইনাল হবে ২৬ নভেম্বর।
সোমবার আইসিসি সভায়, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থানান্তর করা হয়েছে ২০২১ সালে। ফলে সেই থেকে টানা ৩ বছর তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বিশ্বকাপই হবে অক্টোবর-নভেম্বরে। চলতি বছরের টি- টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে ২০২১ সালে, ২০২১ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২২ সালে ভারতে। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও কোহলি-বুমরাহর দেশে অনুষ্ঠিত হবে। আর ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপের আসর।
বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী মানু শানে বলেন, এ বছর বিশ্বকাপ স্থগিতের মতো জটিল এবং কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার সুরক্ষা নিশ্চিত করা। আমাদের সামনে খোলা থাকা প্রত্যেকটি উপায় বিবেচনায় নিয়েছি। এরপরই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের দুর্দান্ত এবং সফল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দেয়ার জন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।
বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় বিদ্যমান করোনার কারণে স্থগিত হওয়া দ্বিপক্ষীয় সিরিজগুলো এ সময় আয়োজন করা যাবে বলে জানান তিনি। শানে বলেন, আমাদের সদস্য দেশগুলো এ সময়ে যত দ্বিপক্ষীয় সিরিজ মিস করেছে, সেগুলো খেলে পুষিয়ে নিতে পারবে তারা। ভয়াল করোনার কারণে আমাদের অনেক ম্যাচ খেলা থেকে বিরত থাকতে হয়েছে। সামনের খেলাগুলোর সূচি নতুনভাবে সাজাতে এ সময়টা আমাদের সহায়তা করবে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















