করোনা থেকে বাঁচতে আল্লাহকে ডাকতে, নামাজ পড়তে বললেন মাশরাফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৪ ২৪ মার্চ ২০২০
বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও থাবা বসিয়েছে এই সংক্রমণ। মারা গেছেন তিনজন। আক্রান্ত ৩৩ জন। দিন দিন প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ সংকটময় পরিস্থিতি থেকে বাঁচতে আল্লাহকে ডাকতে এবং নামাজ পড়তে বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। করোনা প্রতিরোধে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি।
মিনিট পাঁচেকের ভিডিওতে মাশরাফি বলেন, করোনাভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। না হওয়ারও কোনো কারণ নেই। পৃথিবীর বড় দেশগুলোও বিপর্যস্ত। কোনোভাবেই প্রাণঘাতী এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে পেরে উঠছে না তারা। সেখানকার মানুষ শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। যত শক্তিশালীই হোক না কেন, বড় দেশগুলো ভেঙে পড়ছে। এখন আমাদের কি করণীয় উচিত। এ দেশ এমনিতেই ছোট। তবে জনগণ অনেক। আমাদেরও ক্রাইসিস আসতে পারে। কিন্তু আল্লাহ না করুক এসব হোক। কি হতে পারে আমরা সবাই বুঝতে পারছি। তাই এ মুহূর্তে আমাদের করণীয় অনেক কিছু আছে। আমি মনে করি, এগুলো সবারই করা উচিত।
তিনি বলেন, এক হচ্ছে ঘরে বসে আল্লাহকে ডাকা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহকে বলা, আমাদের ওপর রহমত বর্ষিত করুন। এ ধরনের দুর্যোগ থেকে মুক্তি দেন। সবাই যেন সুস্থ থাকি। দ্বিতীয়ত অনেক প্রবাসী ভাই ও বোন বিদেশে থাকেন, কেউ বেড়াতে গিয়েছিলেন, অনেকেই দেশে এসেছেন। তাদের উদ্দেশে বলছি– আপনাদের অনেক কিছু করার আছে। প্রথম হচ্ছে– অবশ্যই নিয়মকানুন মেনে চলুন। আমি ‘কোয়ারেন্টিন’ শব্দটা ব্যবহার করতে চাই না। বলব, গৃহবন্দি থাকুন। তবে সেটা পরিবার নিয়ে নয়। আপনি ১৪ দিন আলাদা থাকুন। এর পর যদি অসুস্থ না হোন, তখন স্ত্রী-সন্তান নিয়ে ঘরে থাকুন।
নড়াইল এক্সপ্রেস বলেন, যতক্ষণ না চিকিৎসকরা বা সমাজের উচ্চপদস্থরা ঘোষণা করছেন, আমরা নিরাপদ; ততক্ষণ পর্যন্ত ঘরে থাকুন। এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। এর পরও আমাদের করণীয় আছে। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, ১৫-২০ মিনিট পর পর পানি পান করা এবং ঘর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা। আমাদের এসব নিয়মকানুন মেনে চলতে হবে।
ম্যাশ বলেন, এর থেকে কঠিন অবস্থায় যাওয়ার পর সেসব মেনে চললে কাজ হবে না। আমাদের উচিত– এখনই বিষয়টি শক্ত হাতে প্রতিহত করা। কারণ এটি রাষ্ট্র সংকট হয়ে যেতে পারে। আমরা কেউই জানি না, আমাদের আশপাশে কার আছে। আমরা বের হচ্ছি, অন্যের হাত ধরছি। অথচ কেউই জানি না, এ ভাইরাসটি কে বহন করে চলছে। কারণ এটি ১৪ দিন সময় নেয় বোঝার জন্য। তাই আমার মনে হয়, এ নিয়ে গভীরভাবে চিন্তা করা দরকার। আমরা যে এটাকে গুরুত্ব দিচ্ছি না, এটা যদি আমাকে, আপনাকে, আমাদের পরিবারকে কিংবা সামাজিকভাবে কাউকে আঘাত করে; তখন কিন্তু সামাল দেয়া কঠিন হয়ে যাবে। আগেই বলেছি ইতালির মতো বড় দেশগুলো হিমশিম খাচ্ছে। সো, আমরা কতটুকু পারব, সেটা ভাবার সময় এসেছে।
তিনি বলেন, আমাদের করণীয় জিনিসগুলা আমরা করি। এটা করা খুবই প্রয়োজন। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরের ক্যাপ্টেন আপনি নিজেই। আপনি যদি ঘরের ক্যাপ্টেন্সি ঠিকমতো করতে পারেন, আমি নিশ্চিত, এর প্রকোপ কিছুটা হলেও কমাতে পারব। সর্বোপরি দুর্যোগ হওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ঘরে থাকুন। প্লিজ প্লিজ প্লিজ। আপনি নিজে থাকুন, আপনার পরিবারকে, সমাজকে সুরক্ষিত রাখুন। এটা আপনার আমার সবার দায়িত্ব। এ মুহূর্তে বিনা কারণে ঘর থেকে বের হওয়া যাবে না। আমরা অনেক সময় বলি, পরিবারকে সময় দিতে পারি না, কাজের ব্যস্ততার কারণে। আপনি এখন সময় দেন। তবে সেটি দূরত্ব বজায় রেখে। জরুরি কাজে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















