‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি নিয়ে মুখ খুললেন সারজিস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৯ ১২ অক্টোবর ২০২৫
বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মকর্তাদের ‘কলিজা ছিড়ে ফেলার’ মতো হুমকি দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সম্প্রতি দলটির এক কর্মসূচিতে এমন বক্তব্য রাখার পর সমালোচনার মধ্যে রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওই বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি।
সারজিস বলেন, গত এক মাসে পঞ্চগড়ে এনসিপির তিনটি অনুষ্ঠানে তিনি বক্তব্য শুরু করার পরপরই বিদ্যুৎ চলে যায়, যা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করেন।
তিনি লিখেন, “এক মাসে এনসিপি পঞ্চগড়ে তিনটি প্রোগ্রাম করেছে। প্রতিবারই আমি যখন বক্তব্য দিতে শুরু করি, এক–দুই মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। প্রথমবার মনে করেছিলাম এটা কাকতালীয়। দ্বিতীয়বারেও কিছু বলিনি, তবে সন্দেহ জন্মে। কিন্তু তৃতীয়বার একই ঘটনা ঘটায় মনে হয়েছে বিষয়টি আর স্বাভাবিক নয়।”
এনসিপির এই নেতা আরও বলেন, “প্রোগ্রামের আগে-পরে বা অন্য কারো বক্তব্যের সময় নয়—শুধু আমি কথা বললেই বিদ্যুৎ চলে যায়, আর শেষ হলেই ফিরে আসে। তিনটি প্রোগ্রাম তিন দিন এবং ভিন্ন সময়ে হলেও একই ঘটনা ঘটেছে। আমি মনে করি, এটি উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ের কিছু কর্মকর্তা অন্য দলের পক্ষ নিয়ে এমন আচরণ করছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদের জানানো হয়েছিল। এমনকি পরে ভদ্রভাবে কথা বলাও হয়েছে। কিন্তু একই চিত্র দেখা যাওয়ায় এবার আর সুশীলতা দেখানো প্রয়োজন মনে করিনি। তবে ক্ষোভের বশে যে উপমা ব্যবহার করেছি, তা বলা ঠিক হয়নি বলে মনে করি।”
সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সারজিস। তিনি বলেন, “আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি।
এনসিপি নেতা বলেন, “চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদকবিরোধী লং মার্চে আমরা প্রায় দুই হাজার মানুষ নিয়ে ১০ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পাড়ি দিয়েছি। আশা করি, মিডিয়ার দৃষ্টি সেদিকেও থাকবে।”
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












