কাতার বিশ্বকাপে খেলতে পারবে না ইতালি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৪ ২৫ মার্চ ২০২২
কেবল নিজেদেরই দোষ দিতে পারে ইতালি। সুযোগ এসেছিল অসংখ্য, গোলের জন্য নিয়েছিল অগণিত শট। তবে লক্ষ্যে ছিল কমই, সেগুলোও পরীক্ষা নিতে পারেনি গোলরক্ষকের। এতো সুযোগ হাতছাড়ার দিতে হলো চড়া মাশুল। বাছাই পর্বেই শেষ হয়ে গেল ইউরো চ্যাম্পিয়নদের কাতার বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে খেলা হবে না ইতালির। অন্য দিকে লড়াকু জয়ে স্বপ্ন ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল নর্থ মেসিডোনিয়া।
শুরু থেকে ৯০ মিনিট পর্যন্ত বল কেবল ঠেকিয়ে যাওয়া দলটিই বাজিমাত করল শেষ পর্যন্ত। প্লে-অফ সেমি-ফাইনালে বৃহস্পতিবার জিতে গেল ১-০ গোলে। যোগ করা সময়ে গোল হজম করে ঘরের মাঠেই শেষ হয়ে গেলে ইতালির বিশ্বকাপে ফেরার অভিযান।
১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় ইতালি। সুইডেনের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপে খেলতে পারেনি সবশেষ ২০০৬ সালে শিরোপা জেতা দলটি। এবার স্বপ্ন ভাঙল পালেরমোতে, আলেসান্দার ত্রাজকোভস্কির অসাধারণ গোলে।
ঘরের মাঠে শুরু থেকে নর্থ মেসিডোনিয়াকে ভীষণভাবে চেপে ধরে ইতালি। ‘জে’ গ্রুপে রানার্সআপ হওয়া দলকে নিজেদের অর্ধ থেকে খুব একটা বের হতে দেয়নি তারা।
বল দখল ও আক্রমণে অনেক এগিয়ে ছিল ইতালি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়ে অসংখ্য সুযোগ হাতছাড়া করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
‘সি’ গ্রুপে রানার্সআপ হওয়া ইতালি ৩০তম মিনিটে এগিয়ে যেতে পারত নর্থ মেসিডোনিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মারাত্মক ভুলে। নিজেদের এক খেলোয়াড়কে বল বাড়াতে গিয়ে তিনি দিয়ে ফেলেন দোমেনিকো বেরার্দিকে। কিন্তু শট নিতে বেশি সময় নিয়ে ফেলেন ইতালিয়ান ফরোয়ার্ড। ততক্ষণে অনেকটাই নিজের জায়গায় চলে যান গোলরক্ষক। ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন বেরার্দির দুর্বল শট।
নিজেদের রক্ষণে সেঁধিয়ে থাকা নর্থ মেসিডোনিয়া রক্ষণে ততটা পরিকল্পিত ছিল না। বল পায়ে এলে আক্রমণ রচনার কিংবা ধরে রাখার কোনো চেষ্টা ছিল না। বেশিরভাগ সময়ই তারা এলোপাথারি লাথি দিয়ে বিপদমুক্ত করার চেষ্টা করেন। ইতালির গোলরক্ষক ছাড়া বাকি ২১ জন বেশিরভাগ সময়ই ছিলেন এক অর্ধে।
৩২তম মিনিটে লরেন্সো ইনসিনিয়ের দূরপাল্লার শট কাছের পোস্টে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। প্রথমার্ধের ইতালির লক্ষ্যে থাকা ১৫ শটের কেবল তিনটি ছিল লক্ষ্যে, তার একটি ছিল বুলেট গতির এই শট।
৩৭তম মিনিটে জটলা থেকে চিরো ইম্মোবিলের শট নর্থ মেসিডোনিয়ার একজনের পায়ে লেগে ব্যর্থ হয়ে যায়। পরের মিনিটে প্রতি আক্রমণে বিপদে পড়তে যাচ্ছিল ইতালি। কিন্তু ডি-বক্সের ঠিক মাথায় দারুণ স্লাইডে সফরকারীদের দারুণ আক্রমণ ব্যর্থ করে দেন আলেস্সান্দো ফ্লোরেন্সি।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















