কোন ধরনের বোতলজাত পানি পানের জন্য স্বাস্থ্যকর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৩ ১৪ মে ২০২৪
পানির অপর নাম জীবন। তাই শরীরে কোনো কারণে পানিশূন্যতা হলে, জটিলতা তৈরি হয়। এজন্য পানিশূন্যতা এড়াতে পূর্ণবয়স্ক নারী-পুরুষের প্রতিদিন ২-৩ লিটার পানি পান করা উচিত। ঘরের বাইরে গেলে অনেকেই পানির বোতল নিয়ে বের হন। বিশেষ করে গরমের দিনে পানি ছাড়া ঘর থেকে বের হওয়ার কথা ভাবাই যায় না। বাড়িতে কাচের বা স্টিলের বোতল ব্যবহার করা হলেও বাইরে কাচের বোতল ব্যবহার করাটা একটু ঝামেলার।
অনেকেই প্লাস্টিকের বোতলে পানি নিয়ে বের হন। কেউ আবার পানি নেওয়ার জন্য ব্যবহার করে ধাতব পাত্র। প্রশ্ন হচ্ছে কোন ধরনের বোতলে পানি পান করা স্বাস্থ্যকর। সে প্রশ্নের উত্তর মিলেছে মার্কিন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনে।প্লাস্টিকের বোতল ব্যবহার করার নির্দিষ্ট মেয়াদ রয়েছে। অন্যদিকে স্টিলের বোতল ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো বিষয় নেই। স্টিলের বোতলে পানি দীর্ঘ সময় পানি ঠান্ডা বা গরম পানি রাখার সুবিধাও আছে। প্লাস্টিকের বোতল পরিবেশবান্ধব নয়। তাই নিত্য ব্যবহারের জন্য স্টিলের বোতলই ভালো।
স্বাস্থ্যের জন্য ভালো কোনটি
স্টিলের বোতলে ব্যবহার করার বেশ কিছু সুবিধা আছে এর একটি হচ্ছে, হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার ভয়ও থাকে না। এই ধাতু পানির সঙ্গে কোনো বিক্রিয়ায় অংশ নেয় না। আবার পানির মধ্যে ধাতব কোনো গন্ধ বা স্বাদও থাকে না। এ ধরনের বোতলে পানির বদলে গরম চা কিংবা কফিও রাখা যেতে পারে।
অ্যালুমিনিয়ামের তৈরি পানির বোতল স্টিলের চাইতে অনেকটাই হালকা হয়। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, ঠান্ডা বা গরম যে কোনো ধরনের তরলের সঙ্গেই অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে। শরীরে অতিরিক্ত অ্যালুমিনিয়াম প্রবেশ করলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এ ধরনের বোতল বেশি ব্যবহার না করাই ভালো।
একটা সময় ছিল যখন পানি রাখার জন্য সাধারণত মাটি কিংবা তামার পাত্রই ব্যবহার করা হত। অনেক স্বাস্থ্য সচেতন মানুষ ইদানিং তামার বোতলে পানি খান। তামার মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো রাখতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তবে তামা পানির সঙ্গে বিক্রিয়া না করলেও অ্যাসিডযুক্ত যে কোনো তরলের সঙ্গে প্রতিক্রিয়া করে। তাই সেই ধরনের কোনো পানীয়ের জন্য তামার পাত্র ব্যবহার না করাই ভালো।
ধাতুর পাত্র স্বাস্থ্যকর হলেও কেনার সময়ে তার মান অর্থাৎ ‘ফুড গ্রেড’ দেখে তবেই কেনা উচিত। পাশাপাশি বোতল যাতে নিয়মিত পরিষ্কার করা হয় সেদিকেও খেয়াল রাখবেন। বোতল পরিষ্কার না করলে অসুস্থ হতে পারেন।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















