কোপার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪১ ৮ জুলাই ২০২১
কলম্বিয়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এক মৌসুম পর আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এর ফলে নিশ্চিত হয় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোপা আমেরিকার স্বপ্নের ফাইনাল। ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল -আর্জেন্টিনা। মেসি ও নেইমার প্রথমবারের মতো কোনো ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন এবারের কোপা আমেরিকাতে।
ফাইনালের পথে কলম্বিয়া বাধা টপকাতে বেশ বেগই পেতে হয়েছে মেসিদের। যদিও ম্যাচের শুরুটা আলবিসেলেস্তেদের ছিল দুর্দান্ত। আরও একবার গোল মিসের মহড়া দেখেছে ফুটবল বিশ্ব। শুরুটা ম্যাচের চার মিনিটে। মেসির কাছ থেকে পাওয়া বল জাল জড়াতে ব্যর্থ গঞ্জালেস। যতিও লিডটা পেতে খুব যে বেশি অপেক্ষা করতে হয়নি। সাত মিনিটে কলম্বিয়ার স্বপ্ন ভঙ্গ করেন লটারো মার্টিনেজ। এবারও এসিস্ট মেসির। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। অবশ্য পরের মিনিটে একটা পাল্টা আক্রমণে যায় কলম্বিয়ানরা। তবে গোল পোস্টে এমিলিয়ানো মার্টিনেজ ভরসার প্রতীক হয়ে রক্ষা করেন।
এরপর আরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে স্কালোনির শিষ্যরা। তবে ফিনিশিং ব্যর্থতায় দ্বিগুণ হয়নি লিড।
ম্যাচের ৩৬ মিনিটে আলবিসেলেস্তেদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল কলম্বিয়া। তবে এবার রক্ষক গোল পোস্ট। ম্যাচে বিরতিতে যাওয়ার আগের গোল মিস করার জন্য আক্ষেপ করতেই হবে গঞ্জালেসকে। মেসির কর্নার থেকে বলটার নিখুঁত ফিনিশিং করতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে কলম্বিয়া। ৬২ মিনিটে লুইজ দিয়াজ দারুণ এক গোল কওে সমতায় ফেরান দলকে। ৭৩ মিনিটে একেবারে সহজ সুযোগটা নষ্ট করেআর্জেন্টিনা। ডি মারিয়া এবং মার্টিনেজ গোল পোস্ট খালি পেয়েও পারেননি দলকে এগিয়ে নিতে। ৮০ মিনিটেও মেসির কিক ফিরে আসে বারে লেগে। ফলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে।
প্রথম দুইশটে গোল করে মেসি এবং কুয়াদ্রাদো। কলম্বিয়ার দ্বিতীয় শট ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর ইয়েরি মিনা এবং কার্ডোনার শট ফিরিয়ে এক মৌসুম পর আবারও দলকে ফাইনালে তুললেন গোলরক্ষক।
২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সে আসরে ব্রাজিল ৩-০ গোলের জয়পায়। এরআগে, ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিল ২-০ গোলে আর্জেন্টিনাকে হারায়। তবে আর্জেন্টিনাএবং ব্রাজিলের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতাতায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা।
এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, নয় বার জিতেছে ব্রাজিল। আন্তর্জাতিক টুর্নামেন্ট ও প্রতিযোগিতামূলক আসরে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল -আর্জেন্টিনা। এর মধ্যে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল, ৩৪ ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। ২৫টি ম্যাচ ড্র হয়েছে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















