ক্রিকেটার না হলে মাছের ব্যবসা করতেন মাশরাফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৭ ৫ মার্চ ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে ক্যারিয়ারে অধিনায়কত্বের ইতি টানছেন মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় তাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খোদ তিনি নিজেই এ ঘোষণা দিলেন।
তবে এখনই অবসর নিচ্ছেন না মাশরাফি। খেলা চালিয়ে যাবেন তিনি। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন ম্যাশ। এদিন সকালেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মাশরাফি মনে করেন, তার জীবনের সব অর্জন এসেছে এ ক্রিকেটের মাধ্যমেই। ক্রিকেটার হওয়ার কারণেই এ জায়গায় আসতে পেরেছেন তিনি। তবে কোনো কারণে ক্রিকেটকে পেশা বানাতে না পারলে মাছের ব্যবসা করতেন ওয়ানডে অধিনায়ক। পারিবারিক ব্যবসাকেই বেছে নিতেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফি বলেন, ক্রিকেটার হয়েছি বলেই আজ এ স্থানে বা পর্যায়ে পৌঁছতে পেরেছি। এ সম্মানজনক চেয়ারে বসতে পেরেছি। আমার জীবনে যা অর্জন, প্রায় সবই ক্রিকেটের জন্য। খেলাটি আমার রক্তে মিশে আছে। যদি ক্রিকেট না খেলতাম হয়তো মাছের ব্যবসা করতাম। পারিবারিকভাবে আমাদের এ ব্যবসা আছে। আমাদের অনেক ঘের আছে। পরিবারের সবাই এটি করেন। আর কি করতাম? এটাই করতাম।
বাংলাদেশের হয়ে ২০১০ সালে ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন মাশরাফি। তবে হাঁটুতে লম্বা ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্ব হারান তিনি। ২০১৪ সালে আবার নেতৃত্বে ফেরেন নড়াইল এক্সপ্রেস। এ জিম্বাবুয়ের বিপক্ষেই। সেই তাদের বিরুদ্ধেই দলনায়ক হিসেবে ক্যারিয়ারের সমাপ্তি টানছেন তিনি।
মাশরাফিই বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন। তার অধীনে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলেছে তারা। সর্বোচ্চ ৪৯টি ম্যাচে জয় পেয়েছেন টাইগাররা। ডানহাতি পেসারের নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনালে খেলেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেন তারা। মাশরাফির নেতৃত্বেই ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ওডিআই সিরিজ হারায় বাংলাদেশ।
মাশরাফির ছোঁয়ায় বদলে গেছে বাংলাদেশ। দেশ-বিদেশে জিততে শিখেছে তারা। তার নেতৃত্বে প্রথম ৫০টি একদিনের ম্যাচ খেলেন টাইগাররা। দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। দলীয় সর্বোচ্চ রানের স্কোর গড়েন তারা। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বেই প্রথম বহুজাতিক টুর্নামেন্ট জেতে ক্রিকেটের নব্য পরাশক্তি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















