গাছ ভাড়া নিয়ে নতুন স্বপ্ন দেখছেন আমচাষি আহসান
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩০ ৪ জানুয়ারি ২০২৩
গাছ ভাড়া নিয়ে আম চাষ করে ও পুরোনো গাছের জাত পরিবর্তন করে এখন সফল চাষি আহসান হাবিব। তিনি চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো ফাউন্ডেশনেরও সদস্য সচিব। এরইমধ্যে জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আহসান। সোচ্চার রয়েছেন আমকেন্দ্রিক বিভিন্ন দাবি দাওয়া নিয়েও।
২০১৭ সালে ৬৫টি আম গাছ ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি। এখন সব মিলিয়ে ২০০ গাছের ভাড়াটিয়া। এছাড়া আহসান তৈরি করেছেন ৭ বিঘা জমিতে বিদেশি প্রযুক্তির আলট্রা হাডেন সিটি আম বাগান।
তিনি বলেন, শিবগঞ্জের পলাশ নামে এক আমচাষির পরামর্শে প্রথমে উপজেলা পরিষদ সংলগ্ন খাদ্যগুদামের পেছনে ২০১৭ সালে ৫ লাখ টাকায় ৭ বিঘা জমিসহ ৬৫টি আম গাছ ভাড়া নেন। এরপর সেখানে গড়ে তোলেন ব্যানানা, গৌড়মতি, বারি-ফোর ও আম্রপালির আলট্রা হাডেন সিটি আম বাগান। ৬৫টি গাছ পরিচর্যা করে আমে ভালো ফলন পান।
আহসান বলেন, সেইসঙ্গে বড় হতে থাকে আলট্রা হাডেন সিটি আম বাগানটিও। ভাড়া করা আমগাছ এবং আলট্রা হাডেন সিটি আম বাগান থেকে লাভবান হওয়ায় তিন মাস আগে পাশের অপর একটি বাগানের প্রায় ১০০ গাছ ভাড়া নেন ১০ বছরের জন্য। প্রতি বছরে ১ লাখ ২০ হাজার টাকা দিতে হয় তাকে।
তিনি বলেন, সেখানে গাছগুলোর জাত পরিবর্তন করে লাগানো হচ্ছে কাটিমন, গৌড়মতি এবং ব্যানানা জাতের আম। নতুন এ বাগান থেকে প্রথম বছর তিন লাখ, পরের বছরগুলোতে দেড়শ মণ আম বিক্রি করে ৮-৯ লাখ টাকা আয় করার আশা করছেন। সবমিলিয়ে খরচ বাদ দিয়ে ১২-১৩ লাখ টাকা বাৎসরিক আয় করবেন এমনটাই আশা তার।
এ আমচাষি বলেন, সম্প্রতি আমার গাছের আম শেষ হলো, আর এখন যে সকল বড় গাছে আম ধরে ন সেসব গাছের ডালপালা কেটে ফেলে জাত পরিবর্তন করছি। এতে অধিক আম ধরবে। ফলে লাভবান হবো।
শিবগঞ্জের শাহরিয়ার নামে এক বাগান মালিক বলেন, ২৫ বছরের তার একটি আম বাগান রয়েছে। গাছগুলো বড় এবং ঘন হওয়ায় আম ধরত না। দুই বছর আগে আহসান হাবিবের পরামর্শে তিনি অধিকাংশ গাছের জাত পরবর্তন করেন। এখন তার বাগানে আমও ধরছে দামও ভালো পাচ্ছেন।
ধোবড়া এলাকার বাগান মালিক আসাদুল্লাহ বলেন, তার বাগানে ছোট বড় মিলিয়ে প্রায় দেড়শ আম গাছ আছে। ছোট গাছগুলোতে আম ধরলেও বড় গাছগুলো ছিল আমশূন্য। পরে আহসান হাবিবের বাগান দেখে তিনিও আশ্বিনা ও ফজলি থেকে কাটিমন, গৌড়মতি ও ব্যানানা ম্যাংগো জাত পরিবর্তন করে ভালো ফলন পাচ্ছেন।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, নতুন প্রযুক্তি ব্যবহারে আমচাষিরা সফল হচ্ছেন। জাত পরিবর্তন করে আম বাগান তৈরি করলে অধিক আমের ফলন হয়। আর আহসান হাবিব উপজেলায় এক ব্যতিক্রমী আম বাগান গড়ে তুলেছেন। তার বাগান সবাই দেখতে যায়।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল



