গাজায় যুদ্ধ চলবে আরও ৭ মাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩২ ৩১ মে ২০২৪
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি বলেছেন, গাজায় চলমান যুদ্ধ চলতি বছরের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’কে হ্যানেগবি বলেন, হামাস এবং ছোট ফিলিস্তিন ইসলামিক জিহাদ (পিআইজে) গোষ্ঠীর সামরিক ও শাসক ক্ষমতাকে ধ্বংস করতে আমরা আরও ৭ মাস লড়াইয়ের প্রত্যাশা করছি।
তিনি জানান, গাজা-মিশর সীমান্তে বাফার জোনের ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ আক্রমণের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রিত অংশের পরিমাণ বাড়ছে।
মিশরের সঙ্গে গাজার সীমান্ত রাফাতে ইসরায়েলের চলমান অভিযানকে সমর্থন করেছেন হ্যানেগবি। তিনি বলেন, ২০০৭ সালে গাজায় শাসন শুরু করে হামাস। এরপর থেকে সীমান্ত একটি চোরাচালান রাজ্য হয়ে উঠেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রতিটি রকেট, প্রতিটি বিস্ফোরক ডিভাইস, প্রতিটি গুলি ইসরায়েলের দিকে করা হয়েছে। কারণ, সেই সীমান্ত লঙ্ঘন করা হয়েছিল।
দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাফাহর বাসিন্দারা জানিয়েছেন, সেখানে আরও বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। ট্যাংকগুলো মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে। ইসরায়েলি ট্যাংকগুলো পশ্চিমে তেল আল-সুলতান, ইবনা এবং কেন্দ্রে শাবোরার কাছে প্রবেশ করছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। হামলা থেকে বাঁচতে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে রাফাহ শহরে। তবে সেখানেও তা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে রাফাহ হামলা বন্ধের নির্দেশ দিয়েছিল। তবে আদালতের সেই নির্দেশ অমান্য করে আরও জোরেশোরে হামলা চালাচ্ছে তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জ্যেষ্ঠ এক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, রাফার শেষ হাসপাতালটি কোনোক্রমে চালু রয়েছে। ইসরায়েলি সেনাদের ‘সম্পূর্ণ অনুপ্রবেশ’ এটিকে বন্ধ করে দিতে পারে। সেটা ‘উল্লেখযোগ্য’ সংখ্যক মৃত্যুর কারণ হতে পারে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সেখানে হামাসের অবশিষ্ট ব্যাটালিয়নের বিরুদ্ধে তাদের সেনারা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে হামলা পরিচালনা করছে।
তবে যুক্তরাষ্ট্র সরকার মনে করে না-এমন কোনো স্থল অভিযান চলছে। যেটা ইসরায়লের জন্য তাদের সামরিক সহায়তা নীতিতে পরিবর্তন ঘটাতে পারে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। এতে প্রায় ১২০০ ইসরায়েলির প্রাণ যায়। হামাস জিম্মি করে নেয় ২৫২ জনকে। এরপর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। তারা জোর দিয়ে জানিয়েছে, এ যুদ্ধে বিজয় অর্জনের জন্য তাদের অবশ্যই রাফাহ নিয়ন্ত্রণে নিতে হবে।
৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৬ হাজার ১৭০ জনের প্রাণ গেছে। হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় এমন দাবি করেছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







