গায়ের দুর্গন্ধ দূর করার উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৫ ৩১ মার্চ ২০২১
গরমকাল আসলেই অনেকের মূল সমস্যা হয়ে দাঁড়ায় শরীরের দুর্গন্ধ। সুগন্ধি সাবান বা শাওয়ার জেল দিয়ে গোসল করেও অনেক সময় তা যায় না। বাইরে বের হলে ব্যাগে মোবাইল, হেডফোনের পাশাপাশি পকেট ডিওডোরেন্ট রাখাও এখন একান্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে কেন এই দুর্গন্ধ হচ্ছে সেটা জানতে পারলে কিভাবে তা দূর করা যায় সেই বিষয়ে সাধারণ ধারণা নিজের থেকেই হয়ে যাবে।
ত্বক বিশেষজ্ঞরা বলছেন, গায়ে গন্ধ তৈরি হওয়া, বিশেষ করে বগলে, আসলে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাই এটি নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। তবে সেটা যেন অন্যের বিড়ম্বনার কারণ না হয় সেটাও দেখতে হবে। এটি আসলে বয়োসন্ধির সময় শুরু হয় এবং তা চলে আজীবন। তবে অতিরিক্ত দুর্গন্ধ হওয়াটা একটা সমস্যা, যা আমাদের আত্মবিশ্বাসী হতে বাধার সৃষ্টি করে।
শরীরে দুর্গন্ধের জন্য দায়ী হচ্ছে বিও এনজাইম। এটি এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। আর এটি বাসা বাঁধে আমাদের বাহুমূলে। এই কারণে এমন বিশ্রী দুর্গন্ধের সৃষ্টি হয়। নানা রকম পারফিউম বা ডিওডোরেন্ট ব্যবহার করে সাময়িকভাবে দুর্গন্ধ দূর করা গেলেও তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না।
১. যদি বেশি অ্যালকোহল পান করেন তাহলে আপনার স্বেদ গ্রন্থি অ্যাসিডিক হয়ে যায়। ফলে গায়ে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই সীমার মধ্যে মদ্যপান করবেন।
২. পেট ভরে না খেলে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। এমনটা হলে ঘামে দুর্গন্ধ হয়। এছাড়া শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে ঘাম থেকে এমন বাজে গন্ধ হয়। তাই পুষ্টি যাতে সম্পূর্ণ হয় সেটা লক্ষ্য রাখবেন।
৩. অনেক সময়ে কোনো কারণে মানসিকভাবে চিন্তিত থাকলে দেহের অ্যাপোক্রিন গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। এটি তখন আপনার সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আরও উত্তেজিত করে তুলতে পারে। আর এই মানসিক স্ট্রেস দুর্গন্ধ আরো বাড়িয়ে দেয়।
৪. বয়ঃসন্ধিতে অনেকেরই এই সমস্যা হলেও তা পেরিয়ে এসেও এই সমস্যা না মিটলে বুঝতে হবে বড় কিছু শারীরিক সমস্যা রয়েছে। এছাড়া যারা ডায়াবেটিসের শিকার তাদের অনেক সময় গায়ে দুর্গন্ধ হয়।
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদে চড়া মসলার বাজার
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!





